10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 9:12 অপরাহ্ন
23 C
Kolkata

৬ লক্ষ টাকায় নিউটাউনে নিজের ফ্ল্যাট! নিজন্ন–সুজন্ন প্রকল্পে WBHIDCO-র বড় ঘোষণা

নিউটাউনে সাশ্রয়ী আবাসনের বড় সুযোগ—EWS ও LIG শ্রেণির জন্য অনলাইনে আবেদন শুরু, নির্দিষ্ট আয়ে মিলবে সরকারি ফ্ল্যাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিউটাউনে সাশ্রয়ী আবাসনের স্বপ্ন বাস্তব করতে আবারও বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আবাসন উন্নয়ন সংস্থা WBHIDCO–র উদ্যোগে নিজন্ন (EWS)সুজন্ন (LIG) প্রকল্পে মোট ১,২২০টি আবাসিক ফ্ল্যাট বণ্টনের জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য—নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিজস্ব ঘরের স্বপ্ন পূরণ।

নিউটাউনের আকর্ষণ এরিয়া–IIC–তে অবস্থিত এই প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছভাবে বণ্টন করা হবে ফ্ল্যাট। নির্দিষ্ট আয়সীমা, যুক্তিসঙ্গত দাম এবং সহজ আবেদন প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে।

কত ফ্ল্যাট, কারা পাবেন

এই প্রকল্পে নিজন্ন (EWS) শ্রেণিতে ৪৯০টি এক শয়নকক্ষের ফ্ল্যাট এবং সুজন্ন (LIG) শ্রেণিতে ৭৩০টি দুই শয়নকক্ষের ফ্ল্যাট বণ্টন করা হবে।

আবেদন করবেন কীভাবে, শেষ কবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন www.wbhidcoltd.com অথবা http://hidcoaffordablehousingproject.in ওয়েবসাইটে।

  • আবেদন শুরুর তারিখ: ২৪/১২/২০২৫

  • আবেদন শেষের তারিখ: ৩০/০১/২০২৬

বয়স্ক ও প্রথমবার আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে প্রক্রিয়াটি সহজ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোথায় যোগাযোগ করবেন

  • হেল্পডেস্ক: রবীন্দ্রতীর্থ, ডিজি–১৭, বিশ্ব বাংলা সরণি, অ্যাকশন এরিয়া–I, নিউটাউন, কলকাতা

  • ফোন: ০৩৩ ২৩২৪ ৬৫০২

  • সময়: সোম–শুক্র (ছুটির দিন বাদে), সকাল ১১টা–বিকেল ৫টা

  • ইমেল: info.mktg@wbhidco.in

নিজন্ন ও সুজন্ন প্রকল্পে ফ্ল্যাট বণ্টন করবে পশ্চিমবঙ্গ সরকার, জানুন আবেদন, দাম ও যোগ্যতা
৬ লক্ষ টাকায় নিউটাউনে নিজের ফ্ল্যাট! নিজন্ন–সুজন্ন প্রকল্পে WBHIDCO-র বড় ঘোষণা

নিউটাউনে নিজন্ন ও সুজন্ন প্রকল্পে সরকারি ফ্ল্যাট বণ্টন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের জন্য বড় সুযোগ। স্বচ্ছ লটারি, নির্দিষ্ট আয়সীমা ও অনলাইন আবেদন—সব মিলিয়ে এই উদ্যোগ শহরে সাশ্রয়ী আবাসনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading