নজরবন্দি ব্যুরোঃ ঘরেই মধ্যে রয়েছে সুস্থ থাকার উপায়, জানেন কি কিভাবে তা সম্ভব? নিত্যপ্রয়জনীয় সবজিতে রয়েছে হাজার উপকারিতা। বিভিন্ন প্রকার অসুস্থতার সুফল রয়েছে এই সব ঘরোয়া জিনিস্পত্রের মধ্যেই। জেনেনিন কোন সবজিতে কি কি উপকারিতা রয়েছ। আর দেরি কেন, নিজেকে সুস্থ রাখতে শুরু করুন এই সমস্ত সবজির ব্যবহার।
আরও পড়ুনঃ টাকা-নারী বঙ্গ বিজেপির অবলুপ্তির কারণ? বিস্ফোরক তথাগত
কাঁচা মরিচের উপকারিতাঃ কাঁচা মরিচ খেলে কী হয়? হজম ক্ষমতার উন্নতি ঘটে এতে বিদমান একটি হরমোনের জন্য মন- মেজাজ চাঙ্গা থাকে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে সাইনাসের মতো রোগ দূরে থাকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়।

বরবটির উপকারিতাঃ ফ্ল্যাভোনয়েড নামে এ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে কাজ করে, এতে থাকা ভিটামিন-কে অস্থিসন্ধির ব্যথা কমায়, দেহের ক্ষতিকর কলেস্টেরলের পরিমান কমিয়ে হার্টের সুরক্ষা দেয়, বরবটিতে রয়েছে সিলিকন যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে, এর ভিটামিন-সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে, শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দিয়ে শরীরে চর্বি জমতে দেয় না, ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতেও বরবটির ভূমিকা অনেক, ত্বকের সুরক্ষায় ও চুল পড়া রোধে কাজ করে, দেহে রক্ত জমাট বাঁধতে দেয় না।

ঢেঁড়সর উপকারিতাঃ ঢেঁড়সর ১০ উপকারিতা রক্তের বাজে কোলেস্টেরল কমায় গর্ভাবস্থায় মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করে ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে শ্বাসকষ্ট প্রতিরোধে উপকারি কোলন ক্যানসারের ঝুঁকি কমায় এর ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে খুশকি দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী বিষন্নতা, দুর্বলতা এবং অবসাদ দূর করতে কাজ করে চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে।

মাশরুমের উপকারিতাঃ মাশরুমে উচ্চমাত্রার আঁশ থাকে, সোডিয়ামের পরিমাণ কম থাকে এবং প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদপিণ্ডের কাজে সহায়তা করে, মাশরুমের ফাইবার বা আঁশ পাকস্থলি দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে । মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সহায়তা করে, ত্বকের সুরক্ষায় অনেক কার্যকরী, মাশরুমে পলিফেনল ও সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মারাত্মক কিছু রোগ যেমনঃ স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ এবং ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে, মাশরুম মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সূর্যের আলোর সংস্পর্শে যে মাশরুম উৎপন্ন হয় তাতে প্রচুর ভিটামিন ডি থাকে যা ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বৃদ্ধিতে সহায়তা করে, ব্রেস্ট ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়, মাশরুমের ফাইটোকেমিক্যাল টিউমারের বৃদ্ধিতে বাঁধার সৃষ্টি করে, মাশরুমের ভিটামিন-বি, স্নায়ুর জন্য উপকারি এবং বয়সজনিত রোগ যেমন- আলঝেইমার্স রোগ থেকেরক্ষা করে, মাশরুম গ্রহণ করলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী, মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারি ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে।

কাঁচা আমের উপকারিতাঃ কাঁচা আমের কত গুণ ! ওজন কমায়, গ্যাসের সমস্যা দূর করে সকালের বমি ভাব দূর করে। ঝিমুনি দূর করে যকৃতের সমস্যা দূর করে ঘামাচি প্রতিরোধ করে রক্তস্বল্পতা দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে লবণের ঘাটতি দূর করে ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে স্কার্ভি ও মাড়ির রক্ত পড়া রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চুল ও ত্বক উজ্জ্বল করে।

কুমড়ার উপকারিতাঃ মিষ্টি কুমড়ার স্বাস্থ্য উপকারিতা চোখের ছানি পড়া রোধ সহ চোখের রেটিনা কোষ রক্ষা করে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় খাদ্য হজমে ও ওজন কমাতে কাজ করে বাতের ব্যথাসহ দীর্ঘস্থায়ী ব্যথার প্রশমন ঘটায়। এতে থাকা পটাসিয়াম ও উচ্চ ভিটামিন- সি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে রক্তস্বল্পতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি-কাশি, ঠাণ্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে এতে বিদ্যমান জিংক ও আলফা হাইড্রোক্সাইড ইমিউনিটি সিস্টেম ভালো রাখে ও অস্টিওপোরোসিস প্রতিরোধে কাজ করে।

ধনে পাতার উপকারিতাঃ ধনে পাতার উপকারিতা শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমায়, ভাল কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি করতে কাজ করে হজমে উপকারী, যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায় মুখে আলসার নিরাময়েও উপকারী চোখের জন্যেও ভাল এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিস্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে।

কচু লতির উপকারিতাঃ কচুর লতির ১০ উপকারিতা রক্তস্বল্পতা দূর করে, হাড় শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করে, দীর্ঘ সময় ধরে চলা কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, রক্তের কোলেস্টরলের মাত্রা কমায়, কোলন ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কাজ করে, এর আয়োডিন ও ভিটামিন বি মস্তিস্কের স্বাস্থ্য ভালো রাখে, এতে শর্করা কম থাকায় ওজন কমাতে কাজ করে গর্ভাবস্থায় হবু মা’য়ের জন্য অনেক উপকারী।
শশার উপকারিতাঃ শশার উপকারিতা দেহের পানিশূন্যতা দূর করে দেহের ভেতর – বাইরের তাপ নিয়ন্ত্রণ করে দেহে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করে। প্রাত্যহিক ভিটামিনের শূন্যতা পূরণ করে ত্বকবান্ধব খনিজের ভালো উৎস খাবার হজমে ও ওজন কমাতে কাজ করে চোখের জ্যোতি বাড়ায় ক্যানসার প্রতিরোধে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মুখের অভ্যন্তরের জীবাণু ধ্বংস করে। চুল ও নখ সতেজ রাখে মাথা ধরা থেকে নিষ্কৃতি দেয়।গেঁটেবাত থেকে মুক্তি দেয়। কিডনি সুস্থ রাখে।

পালং শাকের উপকারিতাঃ বাতের ব্যথা, অস্টিওপোরোসিস, মাইগ্রেশন, মাথাব্যথা দূর করতে প্রদাহনাশক হিসেবে পালং শাক কাজ করে, স্মৃতিশক্তি এবং মস্তিস্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর, প্রচুর আয়রন ও ভিটামিন – সি থাকায় রক্তস্বল্পতা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে, পেট পরিষ্কার রাখতে, রক্ত তৈরিতে ও দৃষ্টিশক্তিও বাড়াতে কাজ করে, কিডনিতে পাথর হওয়া থেকে বিরত রাখতে ভূমিকা পালন করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দাঁত ও হাড়ের ক্ষয়রোধে কার্যকর ভূমিকা পালন করে, ডায়াবেটিক রোগীদের জন্য পালং শাক খুব উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

পটলের উপকারিতাঃ পটলের স্বাস্থ্য উপকারিতা হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য নিরাময় করে ওজন কমাতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে কোলেস্টেরল ও ব্লাড সুগার কমায় ঠাণ্ডা, জ্বর ও গলা ব্যথা নিরাময়ে সাহায্য করে বয়সের ছাপ দূর করে।

চিচিঙ্গার উপকারিতাঃ ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে অনেক উপকারী, এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, শরীরের রোগ প্রতিরোধে অনন্য ভূমিকা পালন করে, শরীরের যেকোনো ধরনের ক্ষত দ্রুত শুকাতে ভুমিকা রাখে, এতে প্রচুর আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়, জ্বরের সময় চিচিঙ্গা খেলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়, অ্যাসিডিটি প্রতিরোধে কাজ করে, গ্যাস্ট্রিকের সমস্যা, পেপটিক আলসার সারাতেও সাহায্য করে, এতে প্রচুর হেপাটো প্রোটেকটিভ উপাদান আছে যা লিভারের অনেক সমস্যা দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো এক সবজি, কফ-কাশি দূর করে শ্বাস-প্রশ্বাসের জটিলতা কমায়।

পাটশাকের উপকারিতাঃ খাওয়ার রুচি বাড়ায়, মুখের স্বাদ ফিরিয়ে আনে, এতে থাকা ম্যাগনেশিয়াম শরীরে প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে স্নায়ুতন্ত্র শান্ত রাখে এবং নিরবচ্ছিন্ন নিদ্রা নিশ্চিত করে, এর ভিটামিন এ, ই এবং সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন মুখের ঘা দূর করতে সাহায্য করে, রক্তের শ্বেত কনিকা বৃদ্ধি করে এবং ভিটামিন-এ, ভিটামিন-ই চোখ, হৃদপিণ্ডসহ অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাটশাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় ভালো রাখতে সাহায্য করে এবং হাড়ের ক্ষয় রোধ করে, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দূর করে, পাটশাক রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে, পাটশাকে প্রচুর পরিমান আয়রন থাকে যা রক্তস্বল্পতা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, গেঁটেবাত, আর্থ্রাইটিস এবং প্রদাহ জনিত অন্যান্য রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে।








