নজরবন্দি ব্যুরোঃ রাজনীতির পাশাপাশি বর্তমানে গানের জগতেও যথেষ্ট পরিচিত লাভ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বর্তমান বিধায়ক মদন মিত্র। গত বিধানসভা নির্বাচনের আগে ” ও লাভলি ” গানের মধ্য দিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধপাধ্যায়ের কর্মকাণ্ড ও রাজ্যের উন্নয়ন কে মূল উপজীব্য করে তুলেছিলেন তিনি। এবার পুজোর মুখে নতুন গান নিয়ে হাজির হলেন মদন মিত্র।
আরও পড়ুনঃবাবুলের পর এবার লকেটের পালা? নাড্ডার সাথে বৈঠকই উস্কে দিল জল্পনা


তবে শুধুমাত্র রেকর্ডিং সেশনেই নয়, রাজনৈতিক সমাবেশের মঞ্চ থেকেই হোক কিম্বা ফেসবুক লাইভের মঞ্চ সুযোগ পেলেই গানের কলি আওড়ে নেন মদন মিত্র। তবে গত মিউজিক ভিডিওর তুলনায় এবার যেন আরও বেশি আকর্ষণীয় লুকে ধরা দিলেন তিনি।
হলুদ পাঞ্জাবি ও মেরুন ধুতি পড়ে হাতে তানপুরা নিয়ে একেবারে লাইম লাইটের কেন্দ্রবিন্দু তে যায়গা করে নিয়েছেন তিনি। গতবারের গানের বিষয় ও লাভলি থাকলেও এবার তাঁর গানের মূল বিষয় হিসেবে উঠে এসেছে ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’। যেটি এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান ‘বাংলা নিজের মেয়েকে চায়’-এর প্রতিরূপ ছিল।
‘মমতার হাত ধরে সামনে হাঁটি’, পুজোর আগেই নতুন গান নিয়ে হাজির মদন



তবে এবার দেবীর আগমনীর আমেজ নিয়েই শুরু হয়েছে এই গান। প্রথমে ‘জাগো মা’ বলে গান শুরু হলেও গানের মাঝামাঝি তে এসে সেই মায়ের ভুমিকা পালন করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। তারপরের লাইনেই মদন গেয়েছেন, ‘বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি।’ যা ইতিমধ্যেই মন কাড়তে শুরু করেছে নেটিজেনদের।








