নজরবন্দি ব্যুরোঃ এতোদিন বাংলায় চলেছে নবান্ন দখলের লড়াই। আজ ফলাফল তার। বাংলা সহ ৫ রাজ্যে চলছে বিধানসভা ভোটের গণনা। সাজ-সরঞ্জাম-অশান্তি-প্রচার সব মিলিয়ে ভোট উৎসব হয়েছে রাজ্য জুড়ে। নিজেদের জেতা নিয়ে আশাবাদী সব দলই। কিন্তু মানুষ কী চাইছেন? কোন রাজ্যে কোন দলের হাতে থকাবে আগামী ৫ বছরের ক্ষমতা আজ নির্ধারিত হবে তা।
বাংলার মানুষ গত এক মাসে কী চেয়েছেন? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বাংলায় কি আরও ৫ বছর ভ্যালিডিটি বাড়বে তৃণমূল সরকারের নাকি নতুন করে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির, নাকি সবাইকে ফেলে উঠে আসবে সংযুক্ত মোর্চা। নাকি বাংলা নিজের মেয়েকেই চায়? চলছে তারই গণনা…


. বাইরে থেকে বর্গি আসে প্রতি মাসে নিয়ম করে… থেকে আমিও রবে তুমিও রবে বন্ধু এবার খেলা হবে গত কয়েকমাসে এটা শুধু রাজনৈতিক স্লোগান থাকেনি বাংলায়। রীতিমত বাংলা থেকে বাইরে ছড়িয়েছে সব জায়গায়। বাস থেকে বিয়েবাড়ি বেজেছে নিজের মত করে। আর এই গান যিনি ছড়িয়েছিলেন ্তিনি তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভাট্টাচার্য্য। তৃণমূলের এই ব্যাপক লিড চলাকালীন লাইভে এসে কেঁদেই ফেললেন আবেগে। বললেন আবার ৫ বছরের জন্য তাঁর বাংলার মা জাচ্চেন নবান্নে। এবার হাওয়াই চটি দিল্লি যাবেও বলে জানিয়ে দিলেন তিনি।
.বাংলায় এই মুহুর্তে ব্যাপক হারে লিড দিচ্ছে তৃণমূল, ইতি মধ্যে শুরু হয়েছে বিজয় উৎসব। মমতা কে ট্যুইটারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আখিলেশ যাদব। তার পরই বার্তা পাঠালেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা’
. ভাঙড়ে জয়ী আব্বাস সিদ্দিকীর ভাই নওসাদ সিদ্দিকী


. সকাল থেকেই টান টান উত্তেজনা। ক্ষমতায় আসবে কে বাংলায়? প্রতি প্রশ্নের সঙ্গে বারবার উঠে এসেছে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের নাম। জোড় গলায় তিনি জানিয়েছিলেন বাংলায় দুই অঙ্কের সংখ্যা পেরোবেনা বিজেপি। এই মুহুর্তের গণনা সেরকমটাই বলছে। আর তার পরেই টুইট করেছেন খোদ কিশোর। তিনি জানিয়েছেন, ‘‘কংগ্রেস নয়, এই ভোটে জিতে গোটা দেশের প্রধান বিরোধী মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়’’ বললেন বাংলার ভোটকৌশলী প্রশান্ত কিশোর। সঙ্গে তিনি এও যোগ করেছেন, ‘‘তৃণমূলের ‘খেলা হবে’তেই এখন ‘খেলা শেষ’ বিজেপির’’
.‘মহিলা পরিচালিত এই রাজ্য। টিটকিরি সহ্য করে না, তা প্রমাণ হয়ে গেল’ বিজেপিকে পিছনে ফেলে ব্যাপক লিদ নিয়ে এগিয়ে আছে রাজ্যে তৃণমূল কংগ্রেস। টুইটারে লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়
. এখনো পর্যন্ত গণনায় বাংলায় ২০০ আসনের বেশি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। খবর ছড়িয়ে পড়তেই আর উল্লাস চেপে রাখতে পারেননি সমর্থকেরা। ইতিমধ্যেই দেখা গেছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উল্লাস দেখিয়েছেন কর্মীরা। কিন্তু করোণা কালের ব্যাপক সংক্রমণের জন্য আগেই এই দিনের বিজয় মিছিল বন্ধের নির্দেশ দিয়েছিলো কমিশন। আজকের এই ছবি সামনে আসতেই সংশ্লিষ্ট এলাকার থানার ওসিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশনের।
. এখনো পর্যন্ত গণনায় বাংলায় ২০০ আসনের বেশি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই স্বস্তির বাতাসে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অখিলেশ যাদব। মমতাকে শুভেচ্ছা জানাতে ট্যুইট করেছেন, ‘বাংলার সচেতন নাগরিকরা বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা’ সঙ্গে আরও বলেছেন, ‘একজন মহিলাকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ’ তার সঙ্গেই ট্যুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডে অখিলেশ লিখেছেন, ‘দিদি জিও দিদি’।
.গত লোকসভা ভোটের পর থেকে হুগলির ওপর ভরসা রাখছিল বিজেপি। লোকসভা নির্বাচনে জিতে আসা লকেটকে ফের বিধানসভায় প্রার্থী করেছে গেরুয়া শিবির। কিন্তু গণনার শুরুর দিকে এগিয়ে থাকলেও এখন ৮৬৬৫ ভোটে পিছিয়ে লকেট। পিছিয়ে সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভাট্টাচার্য্য। এছাড়াও শ্রীরামপুর, চন্দননগর, উত্তরপাড়ায় এগিয়ে তৃণমূল
. সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে রাজারহাট-গোপালপুরে। এখন পর্যন্ত গণনায় সাড়ে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।
.বাঁকুড়ায় কয়েকশো ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী।
.এখনো পর্যন্ত যা ফলাফল তাতে ইতিমধ্যেই ২০৩ টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৮৯ আসনে এগিয়ে বিজেপি। মাত্র ১ আসনে এগিয়ে সংযুক্ত মোর্চা। ৩ শতাংশে নেমেছে বাম ভোট।
.ফলাফল যে দিকে এগোচ্ছে, তা দেখে দিলীপ ঘোষ বললেন, ‘উত্থান-পতন চলছে। তৃণমূল পিছনের দিকে যাচ্ছে। ৫০ শতাংশ গণনা না হলে কিছু বলা যাবে না।’ তবে আশা রাখছেন উত্তরবঙ্গে ৪৫ এর বেশি আসন জিতবে বিজেপি।
.বাঁকুড়ায় ৬ আসনে এগিয়ে তৃণমূল, ৫ আসনে BJP
.এখনো পর্যন্তের গণনায় প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর কাছে পিছিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাকি সব জায়গার ফলাফলে খুশি এবং আশাবাদী তৃণমূল সুপ্রিমো পজেটিভ নিজের জেতা নিয়েও। এখনো পর্যন্ত পিছিয়ে থাকার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, ‘সময় গড়ালে এগিয়ে যাব’।
.এখনো পর্যন্তের গণনায় দুই বেহালায় এগিয়ে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী রত্না এবং পার্থ চট্টোপাধ্যায়। পিছিয়ে বিজেপির দুই নবাগতা তারকা প্রার্থী পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধায়।
. শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তীকে পিছনে ফেলে এগিয়ে কালীপদ মন্ডল। বিজেপির তারকা প্রার্থীর থেকে এখনো পর্যন্ত ৬৭৪৯ ভোটে এগিয়ে তিনি।
.ঝাড়্গ্রামে ৪ আসনেই এগিয়ে তৃণমূল।
.খড়দহে এগিয়ে প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহা। পিছিয়ে শীল্ভদ্র দত্ত। ষষ্ঠ দফায় এই কেন্দ্রে ভোটের পরেরদিনই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ভর্তি ছিলেন হাসপাতালে। কয়েক দিন আগেই তাঁর স্ত্রী কমিশনের বিরুদ্ধে স্বামীকে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছিলেন। ফল স্বরুপ দেখিয়েছিলেন এই করোনা কালেও যেভাবে কমিশন লাগাম পরায়নি মিটিং মিছিলে, তাতেই এই সংকট তৈরি হয়েছে বাংলা জুড়ে।
. কামারহাটি কেন্দ্রে ৩৭৬০ ভোটে এগিয়ে মদন মিত্র। ভবানীপুর কেন্দ্রে পিছিয়ে বিজেপির রুদ্রনীল ঘোষ।
. চলছে গণনা। এখনো পর্যন্ত যা গণনা হয়েছে তাতে সিঙ্গুরে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মাস্টারমশায় অর্থাৎ রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য। প্রায় ২০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না।
. এখনো পর্যন্ত শীতলকুচিতে এগিয়ে তৃণমূল। এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। চতুর্থ দফার ভোটের দিন শীতল্কুচির ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রান হারান ৫ জনসাধারন মানুষ। সেই ক্ষত খন দগদগে। তার পরই ফের ভোট হয় ওই বুথে।
. দ্বিতীয় রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে আরও বেশি ব্যবধানে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্য়ায় পিছিয়ে প্রায় ৪০০০ ভোটে। আরও ১৭ রাউন্ড চলবে গণনা।
. কলকাতা বন্দরে ৬২০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম।
. আসানসোল দক্ষিন কেন্দ্র নিয়ে শুরু থেকে টক্কর হয়েছে জোর। ঘরের মেয়ে বনাম বাইরের সেলিব্রিটি, এই তত্বে প্রচার করেছে বিজেপি। গণনার এই মুহুর্তে আসানসোল দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী সায়নী ঘোষ। পিছিয়ে বিজেপির অগ্নিমিত্রা পল।
. কড়া টক্কর সেয়ানে সেয়ানে। তবে এই লড়াইয়ে বাড়ি থেকেই জল মাপছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় আছেন শুভেন্দু অধিকারি। অপর দিকে সকালেই নন্দীগ্রাম পৌঁছেছেন সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষী মুখার্জী।
.আসন-আপডেট-
০১.৩০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ২০৭ টি আসনে, বিজেপি এগিয়ে ৮১ টি আসনে , জোট এগিয়ে ২টি আসনে।
০১.০০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ২০৭ টি আসনে, বিজেপি এগিয়ে ৮১ টি আসনে ।
১২.৪০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ২০৮ টি আসনে, বিজেপি এগিয়ে ৮০ টি আসনে ।
১২.৪০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ২০৭ টি আসনে, বিজেপি এগিয়ে ৮১ টি আসনে ।
১১.৫০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ২০৩ টি আসনে, বিজেপি এগিয়ে ৮৯ টি আসনে ।
১১.৩০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৯৪ টি আসনে, বিজেপি এগিয়ে ৯৫ টি আসনে ।
১১.৩০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৯১ টি আসনে, বিজেপি এগিয়ে ৯৪ টি আসনে ।
১১.১৫: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৯১ টি আসনে, বিজেপি এগিয়ে ৯৫ টি আসনে ।
১০.৫৯: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৮৯ টি আসনে, বিজেপি এগিয়ে ৯৫ টি আসনে ।
১০.৪২: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৮৮ টি আসনে, বিজেপি এগিয়ে ৯২ টি আসনে ।
১০.৩০: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৮৭ টি আসনে, বিজেপি এগিয়ে ১০ টি আসনে , জোট এগিয়ে ৫ টি আসনে।
১০.২২: তৃণমূল ১৭৮ টি আসনে, বিজেপি এগিয়ে ১০৮ টি আসনে এবং মোর্চা এগিয়ে ৫ টি আসনে।
১০.১৭: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৪২ টি আসনে, বিজেপি এগিয়ে ১১৬ টি আসনে , জোট এগিয়ে ৫ টি আসনে।
১০.০৭: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৩৭ টি আসনে, বিজেপি এগিয়ে ১১৬ টি আসনে , জোট এগিয়ে ৫ টি আসনে।
৯.৪৮: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৩৮ টি আসনে, বিজেপি এগিয়ে ১০৬ টি আসনে , জোটএগিয়ে ৬ টি আসনে।
৯.৪৩: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১২৯ টি আসনে, বিজেপি এগিয়ে এই মুহুর্তে ১০৯ টি আসনে, জোট এগিয়ে ৬ টি আসনে
৯.৩৮: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১২০ টি আসনে, বিজেপি এগিয়ে এই মুহুর্তে ১০৮ টি আসনে, জোট এগিয়ে ৬ টি আসনে।
৯.২৮: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১১৩ টি আসনে, বিজেপি এগিয়ে ১০৩ টি আসনে , জোট এগিয়ে ৬ টি আসনে।
৯.২১: তৃণমূল কংগ্রেস এগিয়ে ১০৬ টি আসনে, বিজেপি এগিয়ে ১০০ টি আসনে , জোট এগিয়ে ৬ টি আসনে।
৯.১৮: তৃণমূল ৯৬ টি আসনে, বিজেপি এগিয়ে ৯০ টি আসনে এবং মোর্চা এগিয়ে ৫ টি আসনে।
৯:১২: তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯১ টি আসনে, বিজেপি এগিয়ে এই মুহুর্তে ৮০ টি আসনে, জোট এগিয়ে ৩ টি আসনে।
৯.০৬: তৃণমূল কংগ্রেস এগিয়ে ৮৮ টি আসনে, বিজেপি এগিয়ে এই মুহুর্তে ৭১ টি আসনে, জোট এগিয়ে ৩ টি আসনে।
৯.০২: তৃণমূল ৭৯ টি আসনে, বিজেপি এগিয়ে ৭৩ টি আসনে এবং মোর্চা এগিয়ে ৪ টি আসনে।
৮.৫৩: তৃণমূল এগিয়ে ৬৫ টি আসনে, বিজেপি এগিয়ে ৬৩ টি আসনে,সংযুক্ত মোর্চা এগিয়ে ৩টি আসনে।
৮.৪৯: ৪৮ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ৪৪ আসনে এগিয়ে বিজেপি। সংযুক্ত মোর্চা এগিয়ে ২ টি আসনে।
৮.৪২: ৪৪ টি আসনে এগিয়ে তৃণমূল। ৪০ টি আসনে এগিয়ে বিজেপি। মোর্চা এগিয়ে ২ টি আসনে।
৮.৩৮: তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৩ টি আসনে। বিজেপি এগিয়ে ২৭ টি আসনে। সংযুক্ত মোর্চা এগিয়ে ২ টি আসনে।







