নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরে নতুন পাওনা, নতুন বছরকে স্বাগত জানাতে অপেক্ষা করছে সবাই। নতুন বছরের আগমন, সুরাপ্রেমীদের কাছে বাড়তি পাওনাও বটে। এই সময় সুরার রসে গলা ভিজিয়ে নেওয়া থেকে বিরত থাকা মানে, বছর শেষের আনন্দ চেটে পুটে ভোগ করা থেকে বঞ্চিত হওয়া। তাই এই সময়, তুঙ্গে থাকে মদের চাহিদা। সেই মদকে এবার রাজনৈতিক হাতিয়ার করলেন অন্ধ্র প্রদেশের বিজেপি সভাপতি সোমু বীররাজু।
আরও পড়ুনঃ Weather Update: বৃষ্টি কাটিয়ে কবে দেখা মিলবে শীতের? কি বলছেন হাওয়া অফিস?


তিনি বলেন, পরের বিধানসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশে যদি বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনা হয় তবে, রাজ্যে ৭৫ টাকায় মদ পাওয়া যাবে। তিনি আরও জানিয়েছেন, যদি আরও বেশি করে রাজস্ব প্রত্যাহার করা হয় তবে মদের দাম কমে ৫০ টাকা হবে। মঙ্গলবার, অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়াতে এক জনসভা থেকে এই মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেন, “বিজেপিকে ভোট দিন, আমরা আপনাকে ৭৫ টাকায় মদ বিক্রি করব এবং যদি রাজস্ব আরও উন্নত হয়, আমরা আপনাকে ৫০ টাকায় মদ সরবরাহ করব।”
অন্ধ্র প্রদেশের বিজেপি সভাপতি বীররাজুর অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে যোগসাজশে রাজ্যে নিম্নমানের মদ চড়া দামে বিক্রি করা হয়। তাই ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপিকে ভোট দিতে বলেছেন। অন্ধ্র প্রদেশের শাসক দল এক নির্দেশিকা জারি করে দেশি মদের অতিরিক্ত শুল্ক কমানোর কথা জানিয়েছিল। এরফলে দেশি মদের দাম ১৫ থেকে ২০ শতাংশ কমবে বলেই মনে করা হচ্ছিল। এর আগে, লকডাউন থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর, মদ খাওয়ার প্রবণতা কমাতে মদের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার।
ভোটের টোপ ৫০ টাকার মদ, প্রকাশ্যে ঘোষনা বিজেপি নেতার

বিজেপির তরফে অন্ধ্র প্রদেশের ওয়াইএসআরসিপি সরকার ও বিরোধী তেলেগু দিশম পার্টিকে আক্রমণ করা হয়। বিজেপির অভিযোগ, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানাতে ‘পরিবারতান্ত্রিক শাসন’ কায়েম হয়েছে, সেই কারণে বিজেপিকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছেন বিজেপি নেতারা।









