ISL: অবশেষে আইআসএলে ঢুকতে পারবে দর্শক, শুরু টিকিট বিক্রি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২০২০ সাল থেকেই মারন করোনার সঙ্গে লড়াই শুরু করেছে গোটা বিশ্ব। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বের ক্রীড়া মহলে। সমস্ত ধরনের ক্রীড়া থেকে দর্শকদের উপস্থিতিতে নেমে আসে নিষেধাজ্ঞা। তবে পরবর্তী সময়ে কোভিডবিধি মেনে বিদেশে দর্শকদের অনুমতিতে অগ্রাধিকার দেওয়া হলেও উল্টো ছবি দেখা যায় ভারতে। বিশেষত ফুটবলের ক্ষেত্রে সাধারনের প্রবেশে জারি থাকে নিষেধাজ্ঞা। তবে এবার কাঙ্খিত মুহূর্তের সামনে দাঁড়িয়ে সকলে। অবশেষে আইআসএলে ঢুকতে পারবে দর্শক।

আরও পড়ুনঃ Russia-Ukraine War: আমেরিকার সাংবাদিককে গুলি করে হত্যা, ইউক্রনে অব্যাহত মৃত্যু মিছিল।

শুনতে অবাক লাগলে ও এটাই সত্যি। টানা দুবছর স্টেডিয়ামে গিয়ে নিজেদের পছন্দের দলের খেলা উপভোগ করে পারেনি সমর্থকরা। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে। আগের তুলনায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। তাই এবার দর্শকদের নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে এফএসডিএল। সেইমতো লিগের টিকিট বিক্রি ও শুরু করেছে এই ফুটবল সংস্থা।

যারফলে, আগামী ২০ মার্চ গোয়ার ফাতোর্দার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ফাইনাল ম্যাচ চোখের সামনে দেখতে পারবে ফুটবলপ্রেমীরা। আবারও পুরনো ছন্দে মাঠে দেখা যাবে দর্শকদের। যা এক কথায় অভূতপূর্ব বিষয়। তবে সামনে থেকে শুধু ম্যাচ দেখাই নয়, দর্শকদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা ও নাকি করা হয়েছে এফএসডিএলের তরফে। শোনা যাচ্ছে, উপহার পাশাপাশি লাকি ড্রয়ের মাধ্যমে একজনের হাতে উঠতে পারে ম্যাচ বল। যেদিকে নজর রয়েছে সকলের।

অবশেষে আইআসএলে ঢুকতে পারবে দর্শক,অনলাইনে ছাড়া হল টিকিট 

আইএসএল শুরুর আগে জেনে নিন টিমগুলির নানা খুঁটিনাটি - ISL 2020: All you need to know about the teams, Bangla News
অবশেষে আইআসএলে ঢুকতে পারবে দর্শক, শুরু টিকিট বিক্রি

জানা গিয়েছে, করোনা সংক্রমণের হারের দিকে নজর রেখেই নাকি আসন্ন ফাইনাল ম্যাচে ১০০% দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। তবে দর্শকদের প্রবেশের ক্ষেত্রে নিয়মের কিছুটা বদল আনা হয়েছে। মূলত যারা ম্যাচ দেখতে আসবেন তাদের প্রবেশের আগে নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট জমা করতে হবে। তাছাড়া মাস্কের ব্যবহারে ও গুরুত্ব দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন