Russia-Ukraine War: আমেরিকার সাংবাদিককে গুলি করে হত্যা, ইউক্রনে অব্যাহত মৃত্যু মিছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ১৮ দিন ধরে। আর আজ ১৮ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ক্রমশ ঘোরাল হচ্ছে পরিস্থিতি। কার্যত মৃত্যু মিছিল চলছে ইউক্রেন জুড়ে। এই মুহুর্তে ইউক্রেনের পশ্চিম অংশে হামলা চালাচ্ছে রুশ সেনা। জবাব দিচ্ছে ইউক্রেন সেনাও। কিছুক্ষণ আগেই আমেরিকার একজন সাংবাদিক কে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর রাশিয়ার দিকে। ঘটনার জেরে যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া। ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে মস্কোয়।

আরও পড়ুনঃ ইউক্রেন থেকে সরছে ভারতীয় দূতাবাস, প্রতিরক্ষায় স্বনির্ভর হওয়ার বার্তা মোদীর।

যুদ্ধ পরিস্থিতি ভাবিয়ে তুলেছে কেন্দ্রকে। তাই ইউক্রেন থেকে দূতাবাস সাময়িকভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাচ্ছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে। দেশটির পশ্চিম অংশে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে তা মোটেই সুখকর নয়। এই অবস্থায় দূতাবাস সাময়িক ভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী অবস্থা থেকে পরিস্থিতি বিচার করা হবে।”

এদিকে, রাশিয়া – ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী এস জয়শংকর সহ অন্যান্যরা। এর পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন সেনার প্রধান এবং সরকারের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

iukraine 1

বৈঠকে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের এবং সেই সঙ্গে প্রতিবেশী কিছু দেশের নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে সেনা কর্তাদের কাছে জানতে চান তিনি। পাশাপশি, দেশের সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা কতটা মজবুত রয়েছে এবং বায়ুসেনা ও নৌসেনার ক্ষেত্রে কতটা প্রস্তুতি রয়েছে তার খোঁজ খবর নেন মোদী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে দেশের সব ধরনের সেনা বাহিনীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দেন, ‘প্রতিরক্ষায় স্বনির্ভর হতেই হবে’। তাঁর মতে, এতে যে কেবল দেশের প্রতিরক্ষা ক্ষেত্র শক্তিশালী হবে তাই নয়, এর পাশাপাশি দেশের অর্থনৈতিক বৃদ্ধিতেও গতি আসবে।

আমেরিকার সাংবাদিককে গুলি করে হত্যা, ইউক্রনে অব্যাহত মৃত্যু মিছিল

আমেরিকার সাংবাদিককে গুলি করে হত্যা, ইউক্রনে অব্যাহত মৃত্যু মিছিল।
আমেরিকার সাংবাদিককে গুলি করে হত্যা, ইউক্রনে অব্যাহত মৃত্যু মিছিল।

উল্লেখ্য, সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ার আক্রমণে মৃত্যু হচ্ছে ইউক্রেনের আম জনতারও। ভয়ঙ্কর অবস্থা মারিউপোল শহরের। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, শেষ ১২ দিনে শুধু মারিউপোলে মৃত্যু হয়েছে ১৫৮২ জন সাধারণের। গণকবর দেওয়া হয়েছে অনেককেই। ইউক্রেনের সেনাকে হারাতে না পেরে নিরস্ত্রদের ওপর বোমা ফেলছে পুতিন। মানবিক সাহায্য আটকে দিচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন