Pradhan: গোটা ‘প্রধান’ টিম উড়ল উত্তরবঙ্গে, মাঝ আকাশ থেকে ভিডিয়ো শেয়ার করলেন বিশ্বনাথ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের শেষেই শুরু হয়ে গিয়েছিল প্রধান ছবির শুটিং। এই ছবির হাত ধরে টলিপাড়ায় আসতে চলেছে নতুন জুটি। দেব এবং সৌমীতৃষা। দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। সৌমীতৃষা ছোট পর্দার অভিনেত্রী। এই ছবির মধ্যে দিয়েই তার বড়পর্দায় আগমন ঘটছে।

আরও পড়ুনঃ অভিনয়ের জন্য অঙ্কুশের সর্বোচ্চ পারিশ্রমিক কত ছিল জানেন? অভিনেতা জানান অঙ্কটা প্রায় ২ কোটি!

তাই এটি সৌমীতৃষার কাছে একটি বড় সুযোগ। তাই মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে কয়েকমাস ধরে নিজেকে পুরোপুরি ভেঙ্গে আবার নতুন করে গড়েছেন। কেটে ফেলেছেন নিজের লম্বা চুলও। অন্যদিকে দেবও তার আগের ছবির শুটিং শেষ হওয়া মাত্রই প্রধানের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। এবার শুরু পুরো দমে শুটিং এর কাজ।

New Picture 2023 06 21T093704.390

গোটা প্রধান টিম এবার উড়ে গিয়েছে উত্তরবঙ্গে। সেখানেই হবে গোটা শুটিং। এই ছবিতে একটি চরিত্রে বিশ্বনাথ বসুও থাকবে। বিমানে যাওয়ার সময় তিনি বিমান থেকেই সেই ভিডিও করলেও। এবং শেয়ার করে দিলেন নিজের সামাজিক মাধ্যমে।

গোটা ‘প্রধান’ টিম উড়ল উত্তরবঙ্গে, জোরকদমে চলছে প্রস্তুতি

গোটা ‘প্রধান’ টিম উড়ল উত্তরবঙ্গে, জোরকদমে চলছে প্রস্তুতি
গোটা ‘প্রধান’ টিম উড়ল উত্তরবঙ্গে, জোরকদমে চলছে প্রস্তুতি

ভিডিওটিতে দেখা যাচ্ছে গোটা বিমানে কবজা করে রয়েছে প্রধান টিম। সারি সারি করে বসে রয়েছেন প্রধান ছবির কাস্ট ও ক্রিউ। একদম সামনের সারিতে রয়েছে ছবির পরিচালক, অভিজিৎ সেন। বিমানের মাঝের সারিতে বসে রয়েছেন দেব। ভিভিওর শেষে অভিনেতার গলার আওয়াজও শোনা গেল। বললেন ‘এখন কিন্তু শুটিং করাটাই প্রধান কাজ’ এই কথা শোনা মাত্রই বিশ্বনাথ ভিডিও করা থামিয়ে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর