নজরবন্দি ব্যুরোঃ শেষ ২ টেস্টের জন্য তৈরি বিরাট বাহিনী, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত কামব্যাক এর পর ৪ টেস্টের শেষ ২টি টেস্টের জন্য ঘোষণা হল ভারতীয় দল। ১৭ সদস্যের ভারতীয় দলে ফিরলেন উমেশ যাদব। তিনি শারদুল ঠাকুরের জায়গায় দলে ফিরলেন। তবে আহমেদাবাদে দলে যোগদানের আগে উমেশ যাদবের ফিটনেস পরীক্ষা করা হবে।
আরও পড়ুনঃ পুরনো বিশ্বাস ফেরাচ্ছে বামেরা, ২১ এর শালবনিতে প্রার্থী সুশান্ত।
তবে আরেক পেসার সামি চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি দলে ফিরতে পারলেন না। নবদীপ সাইনিও বাইরে। চেন্নাইয়ের প্রথম টেস্টে খারাপ পারফরম্যান্সের পর বাদ দেওয়া হল শাহবাজ নাদিমকে। নাদিমের পাশাপাশি বাংলার অভিমণ্যু ঈশ্বরণ, এবং প্রিয়ঙ্ক পাঞ্চালদেরও বিজয় হাজারে ট্রফি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
এঁরা ভারতীয় দলে ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে। শেষ ২টি টেস্টের জন্য ভারতীয় দল এই রকমঃ বিরাট কোহেলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক),
শেষ ২ টেস্টের জন্য তৈরি বিরাট বাহিনী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।



