নজরবন্দি ব্যুরোঃ প্রতিনিয়ত ঘটে চলেছে প্রকৃতিতে অদ্ভুত ঘটনা, কিছু কিছু ঘটনা আমাদের সত্যিই অবাক করে। এই অদ্ভুত ঘটনা গুলি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পৃথিবীতে এই ভাবেই জীবনের গতি এগিয়ে চলেছে, সূর্যের মাধ্যমে উদ্ভিদ নিজের দেহে খাদ্য উৎপাদন করে, এবং সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তৃণভোজী প্রাণীরা। এবং তৃণভোজী প্রাণী দের খাদ্য হিসেবে গ্রহণ করে মাংসাশী প্রানীরা তাদের জীবন ধারণ করে। এই ভাবেই এগিয়ে চলেছে পৃথিবীর খাদ্যশৃঙ্খল।
আরও পড়ুনঃ কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা


মাকড়সা দেখে প্রত্যেকেই ভয় পায়। আর বিষধর মাকড়সাদের প্রজাতির মধ্যে এক অন্যতম প্রজাতি হল ট্যারেন্টুলা। একটি ভিডিও দেখে শিউরে উঠেছে নেট মহল। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে একটি পাখিকে গিলে খাচ্ছে একটি আস্ত মাকড়সা। ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার চারিদিকে। বিষাক্ত সেই বড় মাকড়সা কে দেখলেই ভয় লেগে যাবে যে কারোর। দেখা গেছে এক নাগাড়ে পাখিটাকে মুখের কাছে আঁকড়ে ধরে আছে সেই মাকড়সা।
কোনমতেই ছাড়ছে না পাখিটিকে। দেখতে গেলে পাখিটা মাকড়সাটার থেকে দ্বিগুন আকারে বড় কিন্তু তা সত্ত্বেও মাকড়সাটি খেয়ে ফেলছে সেই পাখিকে। আকার দেখে শিকারির ক্ষমতা বোঝা যায় না, একথা প্রমান করে দিয়েছে এই ভিডিওটি। মাকড়সাটাকে দেখতে পুরোই কালো রংয়ের এবং পাখিটার গায়ের রং ধূসর। তবে ভিডিওটি দেখে এক এক জন মানুষ একেক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন এই মাকড়সাকে কি ভয়ঙ্কর কেউবা আবার পাখিটির প্রতি দরদ দেখিয়েছেন। কিন্তু যে যাই বলুক প্রকৃতির নিয়ম কিন্তু মেনে নিতেই হবে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, অ্যাভিচুলারিয়া মানচিং নামের একটি প্রাণী যাকে অনেকটা মাকড়সার মতো দেখতে। সেই প্রাণীটি একটি পাখিকে ধরে রেখেছে। পাখিটি অনেক ছাড়াবার চেষ্টা করলেও পাচ্ছে না। সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


ভাইরাল ভিডিও, একটি বড় পাখিকে গিলে খাচ্ছে একটি আস্ত মাকড়শা

বাস্তুতন্ত্রে খাদ্য ও খাদকের শৃঙ্খলা থাকতোই না। অস্তিত্বের লড়াই এর জন্য খেয়ে বেঁচে থাকতেই হবে আর তার জন্য কোন একজনকে তো প্রাণ দিতেই হবে। তুমুল পরিমাণে চারিদিকে ভাইরাল হয়েছে এই ভিডিও। ৫৪ হাজার মানুষ এই ভিডিওটিকে বর্তমানে দেখেছে এবং লাইক করেছে ১.৪ হাজার মানুষ। সকল অনুরাগীরা বেশ অবাক হয়েছেন এই ভিডিও দেখে। একটা মাকড়সা যে একটা পাখি কে গিলে খেতে পারে এভাবে তা এই ভিডিও না দেখলে বোঝা সম্ভব হতো না।







