ভারতে এলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী (Vietnam Prime Minister) পাম মিন চিন। জানা গেছে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই ৩ দিনের ভারত সফরে এসেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী পাম মিন। এদিন তাঁকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারে অভিবাদন জানানো হয়। ভিয়েত নামের প্রধান মন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর তাঁকে ভারতের অন্যান্য মন্ত্রীদের সাথে পরিচয় করিয়ে দেন মোদী।
প্রধানমন্ত্রী মোদী ভিয়েতনামের প্রধানমন্ত্রী (Vietnam Prime Minister)-র সঙ্গে একটিছবি পোস্ট করে সমাজ মাধ্যমে বলেছেন, ভারত ও ভিয়েতনামের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। এছারাও আগামী দিনে ভিয়েতনাম কে ভারতের তরফে আইএনএস উপহার দেওয়ার কোথাও বলেন তিনি। এভাবেই দু দেশের মধ্যে সামরিক আদান প্রদান বজায় রাখার কথাও বলেন তিনি। ইতি মধ্যেই প্রধান মন্ত্রী রাশিয়া সফর সেরে এসেছেন। এছাড়াও আগামী মাসেই ইউক্রেন সফরের কথাও শোনা যাচ্ছে। যার ফলে ভারত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি সুসম্পর্ক তৈরির দিকেই এগচ্ছে ভারতের কূটনীতি।
তবে এর মাঝেই ভিয়েতনামের প্রধানমন্ত্রী (Vietnam Prime Minister)-র ভারত সফর প্রতিবেশী দেশ চিনকে যে চাপে ফেলতে চলেছে তা বলা বাহুল্য। কারণ চিন বরাবরই আগ্রাসী মনোভার পোষণ করে ভারতের বিরুদ্ধে। তাই তাকে কিছুটা চাপে ফেলতেই ভিয়েতনামকে কাছে রাখতে চাইছে নয়াদিল্লি। চিনের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক খুব একটা সুমধুর নয়। তাই ভিয়েতনামকে সামরিক সাহায্য করে চিনের বিরুদ্ধে কাজে লাগানোই এখন মোদি সরকারের আসল উদ্দ্যেশ্য। তাই এই পরিস্থিতে চিনের আগ্রাসন রুখতে ভিয়েতনামকেই ব্যাবহার করতে চাইছে ভারত।



