নজরবন্দি ব্যুরোঃ বারবার অভিযোগ জানানোর পরেও অভিযোগ গ্রহণ করেনি আইসি। এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হাঁসখালির নির্যাতিতার পরিবার। অভিযোগ, ঘটনার পর একাধিকবার থানায় গেলেও তাঁদের অভিযোগ জমা নেওয়া হয়নি। মূল অভিযুক্তকে সামনে বসিয়ে হুমকি দিয়েছিল পুলিশ। এবিষয়ে সোমবার লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ অবশেষে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কলকাতা পোর্ট হসপিটাল


অভিযোগ, ধর্ষণের ঘটনার পর থেকে পুলিশ তাঁদের অভিযোগই নেয়নি। বারবারই থানা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। এমনকি নির্যাতিতার বাবাকে জিজ্ঞাসাবাদ করার সময়েও অভিযুক্তদের সামনে বসিয়ে রেখেছে পুলিশ। এমনকি মূল অভিযুক্তকে সামনে বসিয়ে রেখে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এই বিষয়গুলি সোমবার কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছেন তাঁরা। এমনকি পুলিশ সুপারকে জানিয়েও কোনও লাভ হয়নি।

এদিন আইনজীবী সুস্মিতা দত্ত বলেন, থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য তিনি নিজের আবেদন জানিয়েছেন। নির্যাতিতার মা-বাবা তাদেরন অভিযোগ সরাসরি আদালতকে জানাবেন বলেই আজ হাজিরা দিয়েছেন।
মূল অভিযুক্তকে সামনে বসিয়ে হুমকি দিয়েছিল পুলিশ, আদালতে নতুন করে অভিযোগ

আরও এক আইনজীবী ফিরোজ এডুলজি এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবী করেন। তাঁর বক্তব্য, আমি ১ কোটি টাকা ক্ষতিপূরনের আবেদন জানাচ্ছি। ২০১৫ সালের সুপ্রিম কোর্টে নির্দেশে বলছে, আদালত ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারে। আদালত জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে এবিষয়ে রাজ্যকে লিখিত হলফনামা জমা দিতে হবে। স্টেট লিগাল সার্ভিস অথরিটিকেও তার কপি দিতে হবে।










