নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ভিকির সাথে ঘটেছিল এক দুঃখজনক ঘটনা। এক অনুষ্ঠানে ভিকিকে ঠেলে সরিয়ে দিয়েছিল সলমানের নিরাপত্তারক্ষীরা। যা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। এবার ফের এক ঘটনা ঘটল ভিকির সাথে। নাচতে গিয়ে পরে গেলেন অভিনেতা!
আরও পড়ুনঃ কোন ছবি হিট, কোনটা নয়! রাতারাতি এই বিচারটা করেন কারা? কি বললেন দেব?


অভিনেতা ভিকি কৌশল অভিনয়ে যেমন পারদর্শী তেমনই নাচেও। তিনি বরাবরই নাচতে খুব ভালবাসেন। সেই কথা তার স্ত্রী ক্যাটরিনা কইফ নিজে জানিয়েছেন সংবাদ মাধ্যমে। তবে এবার ঘটে গেল এক বড় বিপত্তি। নিজের স্ত্রীর গান ‘শিলা কি জওয়ানি’ তে নাচতে গিয়ে পা আটকে পড়ে গেলেন ভিকি।

কিন্তু নাচতে গিয়ে রাখি সবন্তের পোশাকে আচমকাই পা আটকে যায় অভিনেতার এরপরই হোঁচট খান তিনি। এই ঘটনা ঘটার সময় ভিকির সাথে ছিলেন সারা আলি খান ও। তবে বেশি কোন ক্ষতি হয়নি অভিনেতার। মুহূর্তে পরিস্থিতি সামলে নেন তিনি।


ধাক্কা দিয়েছিলেন সলমনের নিরাপত্তারক্ষী, ফের হোঁচট খেয়ে পড়ে গেলেন!

আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ভিকি ও সারা অভিনীত ‘জরা হটকে জরা বাঁচকে’ ছবিটি। সেই জন্য এখন নানা জায়গায় প্রচার কাজ চালাচ্ছেন দুই তারকা। আবু ধাবিতে যাওয়ার পর থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে অভিনেতার সঙ্গে। তবে সব পরিস্থিতি সামলে নিয়েছেন অভিনেতা এখন ছবি নিয়েই ব্যাস্ত তিনি।







