নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্বের সাথে আমাদের দেশ ভারতেও করোনার জাল বিস্তার করেছে বিগত দু বছরের বেশি সময় ধরে। এই পরিস্থিতিতে করোনা টিকা দেবার কাজ শুরু হয়েছে পুরোদমে। বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার টিকা নেবার ফলে দেশব্যাপী তৃতীয় ঢেউয়ে সেই ভাবে অতিরিক্ত মাত্রায় মানুষের মৃত্যু আটকানো গিয়েছে।
আরও পড়ুনঃ সাত দিনে তিনবার হামলার চেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্টকে, উঠে এল চাঞ্চল্যকর তথ্য


হালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, ভারতে টিকার অন্তত একটি ডোজ নিয়ে ফেলেছেন ৯৭ শতাংশেরও বেশি মানুষ। আর কিছু দিনের মধ্যেই ১০০ শতাংশ মানুষকে টিকার একটি ডোজ দিয়ে দেওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও বলা হয়েছে, যাঁরা টিকার একটি ডোজ নিয়ে ফেলেছেন,

তাঁদের ক্ষেত্রে কোভিডের ভয়বহতার মাত্রা প্রায় ৯৮ শতাংশ বা তার বেশি কমে যাচ্ছে। আর যাদের দুটো ডোজই হয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ভয়াবহতার মাত্রা কমে গিয়েছে প্রায় ৯৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত করোনা কালে যে সমস্ত রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের মধ্যে ৯৯% এর ছিলনা করোনা টিকার কোনো ডোজ।
দেশে করোনা টিকা পেল কত জন? টিকার ফলে কি মৃত্যু কমেছে? কি বলছে স্বাস্থ্য মন্ত্রক
এই পরিসংখ্যান থেকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে করোনা টিকা দেওয়ার ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে অনেকটাই। ফলে যে হারে দেশে করোনা টিকা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে তাতে আগামী দিনে ভারতে করোনা ভয় অন্যান্য দেশ থেকে অনেকটাই কম।










