নজরবন্দি ব্যুরোঃ শেষ হয়েছে ভ্যাকসিন, আর সেই কারণেই আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে টিকাকরণ। এমনটাই নোটিস দেওয়া হয়েছে মুম্বাই পুরসভার তরফ থেকে। নোটিসে জানানো হয়েছে, “আগামী ৩০ এপ্রিল, শুক্রবার থেকে ২ মে, রবিবার অবধি মুম্বইয়ে টিকাকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মজুত টিকার ঘাটতি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ ৩ লক্ষ ৮৬ হাজার +, জারি মৃত্যু মিছিল
তবে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই, টিকা এলেই সাধারণ মানুষকে অবগত করা হবে।”। এর আগেও যথেষ্ট পরিমাণ টিকা মজুত নেই সেকথা জানিয়েছিল মুম্বাই। সেই কারণেই ঘোষণাও করা হয়েছিলো আগামী ১ তারিখ থেকে সম্ভব হবে না ১৮ উর্দ্ধ সকলকে টিকা প্রদাণ করা। এবার সেই জমা ভাড়ারেও টান পড়ায় সপ্তাহের মাঝেই বন্ধ করতে হয়েছে টিকাকরণ প্রক্রিয়া।
টিকা হ্রাসের কারণে কমছে মুম্বাইয়ের দৈনিক টিকাকরণের পরিসসংখ্যানও। যেখানে মঙ্গলবার যেখানে রাজ্যে ৩ লাখ ৮৮ হাজার ২৪৭ ডোজ় টিকা প্রয়োগ করা হয়েছিল, সেখানে বুধবার তার পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৩৭ হাজার ৭০০ জনে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৫৫ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে । অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসঙ্খ্যান অনুযায়ী এই মুহুর্তে দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন।
শেষ হয়েছে ভ্যাকসিন, তবে এখনো দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু মহারাষ্ট্রে। দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। তার পরেই আছে দেশের রাজধানী। এই পরিস্থিতিতে বিপর্যস্ত ভারতের একাধিক রাজ্য। দিনে দিনে প্রায় সব রাজ্যেই বাড়ছে মৃত্যু মিছিল। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন।



