গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ ৩ লক্ষ ৮৬ হাজার +, জারি মৃত্যু মিছিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ । সমস্ত তৎপরতা সত্বেও প্রতিদিনের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিন। দেশের একাধিক স্থানে ঘাটতি অক্সিজেনের। নেই বেড। ধারাবাহিক সংক্রমণে দেশের একদিকে আক্রান্ত পৌঁছে গেলো প্রায় ৪ লক্ষের ঘরে।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু, এক্সিট পোলের আড়ালে মহামারীর পূর্বাভাস বাংলায়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন।

দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু মহারাষ্ট্রে। দৈনিক মৃত্যু ৭০০-র বেশি।  তার পরেই আছে দেশের রাজধানী। এই পরিস্থিতিতে বিপর্যস্ত ভারতের একাধিক রাজ্য। দিনে দিনে প্রায় সব রাজ্যেই বাড়ছে মৃত্যু মিছিল। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন।

গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ ৩ লক্ষ ৮৬ হাজার +, পাশাপাশি ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। পাশাপাশি দেশে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও অবধি দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। এবং এই মুহুর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা  হল ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন