ব্যবহারকারীকে এই তারিখের মধ্যে প্রাইভেসি পলিসি গ্রহণ করতেই হবে, জানাল হোয়াটসঅ্যাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেশ কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি বদল নিয়ে সমূহ বিতর্কের জেরে তা গ্রহণের দিনক্ষণ পিছিয়ে দিয়েছিল। কিন্তু এবার তারা জানিয়ে দিল, আগামী ১৫ মে’র মধ্যে তাদের আপডেট করা প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করতেই হবে ইউজারদের। তা না করলে আর ব্যবহার করা যাবে না এই মেসেজিং অ্যাপটি। ইতিমধ্যেই অ্যাপের তরফে এ নিয়ে নোটিফিকেশনও পাঠানো হচ্ছে ব্যবহারকারীদের।

আরও পড়ুনঃ উত্তর কলকাতায় কংগ্রেস তুলে দিলেন অধীর! তীব্র আক্রমণ রোহনের।

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ আগে বলেছিল ৮ ফেব্রুয়ারি প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করতে হবে ইউজারদের।কিন্তু এ নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়। অনেকেই দাবি করতে শুরু করেন, ফেসবুকের অন্তর্ভুক্ত এই অ্যাপের নয়া পলিসি মেনে নিলে ফাঁস হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য। ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অপারগ হোয়াটসঅ্যাপ বলেও অভিযোগ ওঠে।

অনেকেই এমন সব খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য এবং স্মার্টফোনে সেভ থাকা বিভিন্ন পাসওয়ার্ড কিংবা ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আবার বিপুল সংখ্যক ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার সিদ্ধান্তও নিয়ে ফেলেন। যদিও মেসেজিং অ্যাপটির তরফে বারবার নিশ্চিত করা হয়েছিল,সকলের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। নয়া পলিসি গ্রহণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন