SKIN CARE: ত্বকের যেকোনো সমস্যায় কাজে আসবে একটুকরো বরফ, রইলো টিপস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজকালকার ব্যস্ত এবং স্ট্রেস ফুল জীবনে সুন্দর ত্বক পাওয়া যেন একটা স্বপ্নের মত হয়ে গেছে। ত্বকের হাজার একটা সমস্যা মানুষের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। হাজার রূপচর্চার টিপস মেনেও মিলছে না উপায়? ত্বকের যেকোনো সমস্যায় কাজে আসবে একটুকরো বরফ, রইলো টিপস। আজ থেকেই ব্যবহার করা শুরু করুন।

আরও পড়ুনঃ বাড়ির বাচ্চারা পেঁপে খেতে চায় না! এইভাবে রান্না করে দেখুন

টিনএজারদের নিত্য সঙ্গী হচ্ছে ব্রণ, ফুসকুড়ি তাই এই ব্রণ ফুসকুড়ি থেকে রেহাই পেতে ক্ষত স্থানে এক টুকরো বরফ চেপে ধরুন। তবে খেয়াল রাখতে হবে যেন পাঁচ মিনিটের বেশি এক জায়গায় বরফ চেপে না রাখেন কারণ এতে হিতে বিপরীত হতে পারে। শুধু তাই নয় খেয়াল রাখতে হবে আর একটি বিষয় বরফ সরাসরি নিজের ত্বকে ব্যবহার করবেন না।

Beauty | What are the benefits of using ice in your facial dgtl - Anandabazar

বরফের মধ্যে একটি কাপড় জড়িয়ে নিন এরপর ব্যবহার করুন। পরের দিন দেখবেন ব্রণ টা অনেকটা বসে গেছে। গ্লোয়িং স্কিন পেতেও কাজে আসবে বরফ। তার জন্য একই প্রক্রিয়ায় বরফ কাপড়ে মুরে গোটা মুখে ১৫ মিনিট ধরে গোল গোল করে ঘোরাতে হবে।

ত্বকের যেকোনো সমস্যায় কাজে আসবে একটুকরো বরফ, গবেষণায় প্রমানিত 

বরফের উপকারিতা জানলে অবাক হবেন

এরপর লক্ষ্য করবেন কয়েক মাসের মধ্যেই আপনার স্কিন একটা প্রাকৃতিক উজ্জ্বলতা লক্ষ করা যাচ্ছে। আপনি যদি ওপেন পোরস এর সমস্যার ভোগেন তাহলে আজ থেকেই ব্যবহার করুন বরফ। যেই জায়গায় পোরস এর সমস্যা আছে সেই স্থানে ভালো করে কয়েক মিনিট বরফ চেপে ধরুন। রোজ রাতে এই প্রক্রিয়া অবলম্বন করুন। এরপর দেখতে পাবেন পোরস এর সমস্যা প্রায় অনেকটা মিটেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত