বছরের শুরুতেই ভারতের উপর ফের মার্কিন শুল্কবোমা! ইরান বাণিজ্যের জেরে ২৫% বাড়তি করের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে বাণিজ্যের জেরে ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের। বছরের শুরুতেই বড় ধাক্কা আন্তর্জাতিক বাণিজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক বাণিজ্য মহলে বড়সড় ধাক্কা। ফের ভারতের উপর শুল্কের খাঁড়া নামাল আমেরিকা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান-এর সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে, তাদের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। সেই তালিকায় নাম রয়েছে ভারত-এরও। ফলে বছরের শুরুতেই ভারতের বিদেশ বাণিজ্যে চাপ বাড়ার আশঙ্কা।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার জেরে ভারতের রফতানি ও আমদানি—দু’দিকেই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষে ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪ হাজার কোটি টাকা। মূলত অপরিশোধিত তেল, সার এবং কিছু শিল্পপণ্যের ক্ষেত্রে এই বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত শুল্ক কার্যকর হলে ভারতীয় পণ্যের দাম মার্কিন বাজারে আরও বেড়ে যেতে পারে। তার সরাসরি প্রভাব পড়বে রফতানিতে। একই সঙ্গে কূটনৈতিক স্তরেও দিল্লি-ওয়াশিংটন সম্পর্কের উপর চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে—এই শুল্কনীতি আদৌ কতটা দীর্ঘস্থায়ী হবে? অতীতে ট্রাম্প প্রশাসনের শুল্ক-নীতিতে একাধিকবার হঠাৎ বদল দেখা গিয়েছে। তবে আপাতত এই ঘোষণায় স্বস্তির কোনও ইঙ্গিত নেই বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন