এলন একটা মিথ্যে ছড়ানোর জিনিস কিনেছেন, টুইটার কেনা নিয়ে মাস্ককে কটাক্ষ মার্কিন রাষ্ট্রপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধনকুবের ব্যবসায়ী এলন মাস্কের টুইটার অধিগ্রহণ নিয়ে সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। মার্কিন রাষ্ট্রপতির বক্তব্য সোশ্যাল মিডিয়া মিথ্যা ছড়ানোর দায়ী। কোনও রকম রাখঢাক না করেই বাইডেনের মতে , এলন মাস্ক একটা মিথ্যে ছড়ানোর জিনিস কিনেছেন।

আরও পড়ুনঃ আফ্রিদির ভারত বিদ্বেষ মন্তব্যের পাল্টা দিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি

ঠিক কী বলেছেন বাইডেন? তাঁর কথায়, “আমরা এই মুহূর্তে কী ভেবে উদ্বিগ্ন? এলন মাস্ক এমন একটা মঞ্চ কিনলেন যেটি বিশ্বজুড়ে মিথ্যে ছড়িয়ে বেড়ায়। এর কোনও সম্পাদকও নেই। কেমন করে আপনি আশা করবেন বাচ্চারা এর থেকে কিছু শিখবে?”

এলন একটা মিথ্যে ছড়ানোর জিনিস কিনেছেন, টুইটার কেনা নিয়ে মাস্ককে কটাক্ষ মার্কিন রাষ্ট্রপতির

বাইডেন আরও বলেছেন, “ওখানে আর কোনও এডিটর নেই। একটাও এডিটর নেই। আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি, বাচ্চারা বুঝতে সক্ষম হবে যে কী কী ঝুঁকিতে রয়েছে?” মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারের মালিকানা হস্তান্তর এবং সংস্থায় বর্তমান বদলের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রপতি

এলন একটা মিথ্যে ছড়ানোর জিনিস কিনেছেন, টুইটার কেনা নিয়ে মাস্ককে কটাক্ষ মার্কিন রাষ্ট্রপতির

এলন একটা মিথ্যে ছড়ানোর জিনিস কিনেছেন, টুইটার কেনা নিয়ে মাস্ককে কটাক্ষ মার্কিন রাষ্ট্রপতির

15 4

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনেছেন। মাস্ক বরাবরই বাক-স্বাধীনতা  নিয়ে সওয়াল করে এসেছেন। টুইটার কেনার পরই সংশ্লিষ্ট সংস্থার সকল বোর্ড মেম্বারদের ছাঁটাই করে দিয়েছেন তিনি এবং তার পরপরই তিনি জানিয়ে দেন টুইটারের কর্মী সংখ্যা ৭৫০০ থেকে একধাক্কায় নামিয়ে আনবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত