Roger Binny: আফ্রিদির ভারত বিদ্বেষ মন্তব্যের পাল্টা দিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহিদ আফ্রিদির ভারত বিদ্বেষ নতুন কিছু নয়। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়া ইস্তক সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন প্রাক্তন পাক অধিনায়ক। তবে বাংলাদেশ ম্যাচের পর তিনি যে অভিযোগ আনলেন সেটা রীতিমতো বিস্ফোরক। অনেকটা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সুরে সুর মিলিয়ে আফ্রিদি বলে দিলেন আইসিসি ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট।

আরও পড়ুনঃ সৌরভকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বেআইনি, জনস্বার্থ মামলা হাইকোর্টে

রোহিতদের সেমিফাইনালে তোলার মরিয়া চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির এমন অভিযোগের যোগ্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট রজার বিনি ।

আফ্রিদির ভারত বিদ্বেষ মন্তব্যের পাল্টা দিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি

আফ্রিদির দাবি খণ্ডন করে বিনি বলছেন, ”এটা একেবারেই ঠিক নয়। আইসিসি আমাদের বাড়তি সুবিধা দেয় এটা একেবারেই ঠিক নয়। প্রত্যেকেই একই রকম ব্যবহার পায়। অন্য দলের থেকে আমরা আলাদা কি সুবিধা পাই? ক্রিকেটে ভারত পাওয়ার হাউজ ঠিকই কিন্তু আমাদের সবার সঙ্গে একই ব্যবহার করা হয়।”

আফ্রিদির ভারত বিদ্বেষ মন্তব্যের পাল্টা দিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি

উল্লেখ্য গত বুধবার বাংলাদেশকে ৫ রানে হারায় ভারত। এর ফলে চাপে পড়ে যায় পাকিস্তান। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিছুটা স্বস্তি পেলেও সেমিফাইনালে যাওয়ার রাস্তা এখনও কঠিন আফ্রিদির দেশের। ভারত সে জায়গায় গ্রুপ শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই সহজ হয়ে গিয়েছে তাদের। রবিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।

আফ্রিদির ভারত বিদ্বেষ মন্তব্যের পাল্টা দিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি
আফ্রিদির ভারত বিদ্বেষ মন্তব্যের পাল্টা দিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি

আফ্রিদির ভারত বিদ্বেষ মন্তব্যের পাল্টা দিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি

সেই ম্যাচে জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে দেখতে হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ম্যাচে যেন হেরে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ রানে জেতায় এখনও সেমিফাইনালের আশা বেঁচে রয়েছে পাকিস্তানের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত