বক্ষস্থানে বনবন করে ঘুরছে পাখা, গরমে ‘কুল’ থাকার দাওয়াই দিলেন উরফি

Urfi Javed: বারেবারে কটাক্ষের শিকার হলেও উরফির স্পষ্ট ব্যখ্যা, কারও পরামর্শ তিনি শুনবেন না। তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। নিজের ফ্যাশন স্টেটমেন্ট পরিবর্তন করার ব্যাপারে দুবার ভাববেন না।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচিত নাম উরফি জাভেদ। ‘উদ্ভট’ পোশাক পরে ক্যামেরার সামনে এসে রাতারাতি ভাইরাল হয়েছেন তিনি। প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। যদিও এই বিষয়গুলিকে খুব একটা পাত্তা দেন না উরফি। আকছার স্বমেজাজেই নিজেকে সমাজমাধ্যমে ধরা দেন। এবার এই চাদিফাটা গরমে ‘ অদ্ভুত’ পোশাকে নিজেকে সাজিয়ে তুললেন তিনি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। কেমন পোশাকে দেখা গেল উরফি জাভেদকে (Urfi Javed)?

বক্ষস্থানে বনবন করে ঘুরছে পাখা, গরমে 'কুল' থাকার দাওয়াই দিলেন উরফি
বক্ষস্থানে বনবন করে ঘুরছে পাখা, গরমে ‘কুল’ থাকার দাওয়াই দিলেন উরফি

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি আইপিএলে ‘লজ্জা’! RCB-র হারের জন্য বিরাটকেই ‘দুষল’ রাজস্থান

গরমে নাজেহাল সাধারণ মানুষ। বাইরে বেরোলেই ঝরছে ঘাম। এক মজার পোশাক পরনে উরফির। যেখানে দেখা গেল কালো টপ ও কালো প্যান্ট। তবে আকর্ষণীয় বিষয়টি হল উরফির বক্ষস্থানে দুটি পাখা লাগানো রয়েছে। যা দেখে রীতিমত হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আবার প্রশংসায় পঞ্চমুখ। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করছেন উরফি নিজেই। তবে এবারে নিজে পোশাক তৈরি করেননি তিনি, উরফির পাখা লাগানো পোশাক তৈরি করেছেন শ্বেতা গুরমিত কৌর। তিনি নিজেই পিছন থেকে সুইচ অন করে পাখা চালু করে দেন।

বক্ষস্থানে বনবন করে ঘুরছে পাখা, গরমে 'কুল' থাকার দাওয়াই দিলেন উরফি
বক্ষস্থানে বনবন করে ঘুরছে পাখা, গরমে ‘কুল’ থাকার দাওয়াই দিলেন উরফি

উরফির পোশাক (Urfi Javed Viral dress) দেখে কার্যত ভিরমি খেয়েছেন নেটিজেনরা। এরপরই মাঠে নেমে পড়েছেন ট্রোলাররা। উরফির জাভেদ স্পষ্টভাষী হিসেবেই পরিচিত। বারেবারে কটাক্ষের শিকার হলেও উরফির স্পষ্ট ব্যখ্যা, কারও পরামর্শ তিনি শুনবেন না। তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। নিজের ফ্যাশন স্টেটমেন্ট পরিবর্তন করার ব্যাপারে দুবার ভাববেন না।’

বক্ষস্থানে বনবন করে ঘুরছে পাখা, গরমে ‘কুল’ থাকার দাওয়াই দিলেন উরফি

বক্ষস্থানে বনবন করে ঘুরছে পাখা, গরমে 'কুল' থাকার দাওয়াই দিলেন উরফি

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

উল্লেখ্য, লখনউয়ে জন্মগ্রহণ করেন উরফি। সেখানেই বড় হয়ে ওঠা। ২০১৬ সালে হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। একাধিক সিরিয়াল, ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। তবে অভিনয়ের বাইরে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য চর্চায় থেকেছেন তিনি। বিগবস ওটিটি সিজন ১-এ অংশ নিয়েছিলেন তিনি। স্প্লিটসভিলা-তেও দেখা গিয়েছিল তাঁকে। বড় পর্দায় শীঘ্রই অভিষেক ঘটবে তাঁর। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’ সিনেমায় অভিনয় করেছেন উরফি জাভেদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত