নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বাড়ে বাড়ে খবরের শিরোনামে উঠে আসছে একাধিকবার উরফি জাভেদ। তার চর্চিত হওয়ার একটিই বিষয় আর সেটা হল তার পোশাক। তার পোশাকের ফলে যেমন সে সমালোচিত হয়। তেমন ভাবেই এই পোশাকই তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। প্রায় প্রত্যেকদিনই সে কোন না কোন নতুন পোশাকে হাজির হয়।
আরও পড়ুনঃ প্রেমিকের জন্মদিনে ছাইয়া ছাইয়া গানের তালে নেচে ঝড় তুলল মালাইকা, তুমুল ভাইরাল ভিডিও
নেটপাড়ায় সবচেয়ে চর্চিত তারকা হলেন উরফি জাভেদ। তার এই উদ্ভট পোশাকের দিওয়ানা অনেকেই। সামাজিক মাধ্যমে তার রয়েছে লক্ষ লক্ষ অনুরাগী। অনেকে আবার তার থেকে অনুপ্রাণিত হয়ে তার মতই পোশাক পড়েন। উরফির বরাবরই পছন্দ খোলামেলা পোশাক। নিজের পোশাক নিজেই ডিজাইন করে ফেলেন তিনি। কারোর তোয়াক্কা করেন না।

কখনও পোশাকের বদলে ব্যাবহার করেন শুধু গোলাপের পাপড়ি। কখনও চট, কখনও গাছের পাতা, কখনও দড়ি, কখনও স্তন থাকতে নিজের ফোন, কখনও শুধু মাত্র রঙ দিয়েই পোশাকের কাজ মিটিয়ে নেন। কখনও ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়ে ফেলেন আকর্ষণীয় পোশাক। এক সময় প্রথম দিকে মানুষ এগুলো সহজ ভাবে নিতে পারেনি। ফলে চরম ট্রোলড হয় উরফি।
আবার নতুন অবতারে হাজির উরফি, এবার পোশাক তৈরি করলেন চিপসের প্যাকেট দিয়ে
তবে কোন কালেই সেগুলোকে বিশেষ পাত্তা দেয় নি উরফি। সমস্ত সমালোচনাকে সাইডে ফেলে নিজের লক্ষে এগিয়ে গিয়েছেন। এখন তিনি একজন সফল তারকা। তবে এখনও তার কপালে বেশ কিছু কটু মন্তব্য জোটে। তবে প্রসংসার চাপে তা ঢাকা পরে যায়। এবার চিপ্সের প্যাকেট পরে হাজির হলেন উরফি। সেই প্যাকেট গুলো থেকে চিপস খুলে আবার মুখেও পুরে দিলেন টুকটাক। যা দেখে হইচই পড়েছে সমাজ মাধ্যমে।



