নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে একের পর এক নিয়োগে দুর্নীতি। আর এর মাঝেই স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নিজেদের প্রমাণ করাটা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে ‘দুর্নীতিতে অভিযুক্ত’ এসএসসি পদে পদে অধিক সতর্কতা অবলম্বন করেছে। জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং। যার জেরে এসএসসির প্রস্তুতি তুঙ্গে।
আরও পড়ুন: Weather Forecast: কবে পড়বে শীত? আশার আলো দেখাল আলিপুর আবহাওয়া অফিস
সূত্রের খবর, এবার ১৩ হাজারেরও বেশি চাকরি প্রার্থীদের স্কুলে এলার্ট করা হবে। এবারের কাউন্সিলিং ফিরে এসএসসির প্রস্তুতি তুঙ্গে। এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এমনকি প্যানেল থেকে স্কুলের নাম, কাউন্সেলিংয়ের খুঁটিনাটি, তালিকা সবই আপলোড করা হয়েছে। প্রত্যেক প্রার্থীর কাছে কললেটার পাঠানো হয়েছে।

আগামী সোমবারের আগে এক নজরে দেখে নিন এবারের কাউন্সিলং:
১. SSC-র নব নির্মিত বহুতলে হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং
২. প্রথমেই প্রার্থীদের যেতে হবে নথি পরীক্ষার টেবিলে
৩. এবারের কাউন্সিলিংয়ে স্নাতক থেকে ট্রেনিং, এমনকি জাতি শংসাপত্র থেকে আধার কার্ড, সবটাই খতিয়ে দেখবে এসএসসি
৪. এরপরে প্রার্থীদের মূল মেধাতালিকা থেকে ক্রমান্বয়ে ডাকা হবে
৫. সংরক্ষিত-অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে স্কুল পছন্দ করার প্রক্রিয়া ভিন্ন ধরনে হবে

আগামী সোমবার থেকেই কাউন্সিলিং শুরু উচ্চ প্রাথমিকে, অধিক সতর্ক SSC
এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান বলেন, “আদালতের পক্ষ থেকে আমাদের সুপারিশপত্র দেওয়ার অনুমতি দেয়নি। তবে প্রার্থীদের আমরা অ্যাক্সেপ্টটেন্স লেটার দেবো। আর এই অ্যাক্সেপ্টটেন্স লেটার নিয়েই বাড়ি ফিরবেন তারা। এই লেটারেই উল্লেখ থাকবে প্রার্থী কোন স্কুল বেছে নিয়েছেন। পরে আদালত যদি আমাদের অনুমতি দেয়, তাহলে পরে প্রার্থী এসে সুপারিশপত্র নেবেন।”




