নজরবন্দি ব্যুরোঃ সদ্য শেষ হয়েছে উত্তরপ্রদেশের বিধানসভার বাদল অধিবেশন। চিরাচরিত ধারা অনুযায়ী, এবারেও বিধানসভার অন্দরে একাধিক ইস্যুতে শাসক বনাম বিরোধী শিবিরের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। কিন্তু বিধানসভার অন্দরে শাসক দলের বিধায়কদের কার্যপ্রণালী এবার স্যোশাল মিডিয়ায় তুলে ধরল সমজাবাদী পার্টি। বিধানসভায় বিজেপির বিধায়করা কেউ খাচ্ছেন গুটখা, কেউ মত্ত মোবাইল গেমে।
আরও পড়ুনঃ Bank Holiday: অক্টোবরে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানে নিন কোন কোন দিন

ট্যুইট করে সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে, বিধানসভার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন বিজেপি বিধায়করা। মাহোবার বিজেপি বিধায়ক বিধানসভার মধ্যেই গেম খেলছেন। আবার ঝাঁসির বিজেপি বিধায়ক বিধায়নসভার ভিতরেই গুটখা খাচ্ছেন। এই মানুষগুলো মানুষের সমস্যা নিয়ে কথা বলতে পারে না। এটা ভীষণ দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা।
सदन की गरिमा को तार-तार कर रहे भाजपा विधायक!
महोबा से भाजपा विधायक सदन में मोबाइल गेम खेल रहे, झांसी से भाजपा विधायक तंबाकू खा रहे।
সদ্য প্রকাশিত
বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা নেই! গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, কবে স্বস্তি পাবে কলকাতা?
বাংলার ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি, এবার ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখলেন অভিষেক ডালমিয়াइन लोगों के पास जनता के मुद्दों के जवाब हैं नहीं और सदन को मनोरंजन का अड्डा बना रहे।
बेहद निंदनीय एवं शर्मनाक ! pic.twitter.com/j699IxTFkp
— Samajwadi Party (@samajwadiparty) September 24, 2022
সমাজবাদী পার্টির তরফে সেই ভিডিও ফেসবুক এবং ট্যুইটারে শেয়ার করা হয়েছে। একেবারে বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়ক রাকেশ গোস্বামী এবং রবী কুমার শর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দাবি তুলেছেন তাঁরা। যেখানে রাকেশ গোস্বামীকে গেম খেলতে এবং রবী কুমার শর্মাকে বিধানসভার আসনে বসে গুটখা খেতে দেখা যাচ্ছে।
— Samajwadi Party (@samajwadiparty) September 24, 2022
কেউ খাচ্ছেন গুটখা, কেউ মত্ত মোবাইল গেমে, গরমাগরম উত্তরপ্রদেশ

বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও এবার একটুও বিজেপির জন্য জায়গা ছাড়তে নারাজ সমাজবাদী পার্টি। নিয়মিত আন্দোলন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। অধিবেশন শুরু আগেই দলীয় কার্যলয় অবধি হেঁটে যান অধিলেশ যাদব। তখনই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এবার বিজেপি বিধায়কদের ভিডিও প্রকাশ্যে এনে তোপ দাগতে পিছপা হল না সমাজবাদী পার্টি।



