অনন্য সম্মান কিং খানকে, বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে স্বর্ণমুদ্রায় শাহরুখের ছবি

Shah Rukh Khan: প্য়ারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হল শাহরুখ খানকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বহু যুগ আগে যেমন পুরনো মুদ্রায় দেখা যেত রাজা-বাদশা-সম্রাটদের মুখ। এবার অনন্য সম্মান কিং খানকে। স্বর্ণমুদ্রায় খোদাই করা হল শাহরুখ খানের মুখ। তিনি বলিউডের বাদশা, কিং খান, শাহরুখ খান। খ্যাতি হোক বা সম্মান বা আর্থিক জোর সবেতেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি বলিউডে রাজ করছেন এখনও। তাই এবার মেগাস্টারের মুকুটে নয়া পালক।

অনন্য সম্মান কিং খানকে, বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে স্বর্ণমুদ্রায় শাহরুখের ছবি
একই বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিলেন আড়াই হাজার কোটি।

সম্প্রতি প্য়ারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হল শাহরুখ খানকে। তাঁদের মিউজিয়ামে এবার শোভা পেল শাহরুখের স্বর্ণমুদ্রা! হ্য়াঁ, যে সোনার কয়েনে ফুটে উঠল শাহরুখের ছবি। প্যারিসের এই মিউজিয়ামে, এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই সম্মান পেয়ে আপ্লুত বাদশা।

অনন্য সম্মান কিং খানকে, বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে স্বর্ণমুদ্রায় শাহরুখের ছবি
খ্যাতি হোক বা সম্মান বা আর্থিক জোর সবেতেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি বলিউডে রাজ করছেন এখনও।

শাহরুখের কেরিয়ারের সেরা বছর ছিল ২০২৩। এর আগে দীর্ঘ ১০ বছর সাফল্যের মুখ দেখেননি তিনি। তার মধ্যে ৪ বছর তিনি কোনও ছবিই করেননি। সবাই যখন ভেবেই নিয়েছিলেন যে কিং খান তাঁর রাজ্যপাট গুটিয়েছেন ঠিক তখনই তিনি ফিরলেন নিজস্ব স্টাইলে। একই বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিলেন আড়াই হাজার কোটি। তিন তিনটে ছবিই হাঁকাল ছক্কা।

অনন্য সম্মান কিং খানকে, বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে স্বর্ণমুদ্রায় শাহরুখের ছবি

অনন্য সম্মান কিং খানকে, বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে স্বর্ণমুদ্রায় শাহরুখের ছবি
এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

শাহরুখে মুগ্ধ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপামর ভারতীয়। এবার অনন্য এক সম্মান পেলেন কিং খান। বর্তমানে কিং খান ব্যাস্ত তাঁর মেয়ে সুহানা খানের সাথে সুজয় ঘোষের ছবিতে অভিনয় নিয়ে। এই প্রথম ছবিতে এক সাথে দেখা যাবে বাবাও মেয়েকে। সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। সব মিলিয়ে সময়টা খুব ভাল যাচ্ছে বাদশা খানের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন