ঠাঁই হয়নি বর্ষসেরার প্রথম তিনে, তবুও অনন্য সম্মান রোনাল্ডোর #CR7

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগের বছরই ক্লাব ফুটবল ও জাতীয় দলের জার্সি মিলিয়ে প্রায় ৮০০ গোলের মালিক হয়েছেন তিনি পোর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।যারফলে এক অনন্য সম্মানে ভূষিত করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড। তবে এই প্রসঙ্গে অনেকেই মনে করেন এখনও পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নামা বাকি এই তারকার।

আরও পড়ুনঃ এর প্রেসিডেন্টের পদ থেকে অক্টোবরেই বিদায় নিচ্ছেন সৌরভ? জল্পনা তুঙ্গে

তাদের মতে ইয়োসেফ বিকানের ৮০৫ টি গোলই এখনও পর্যন্ত সবার উপরে রয়েছে। তবে সেটাও যদি সত্যি হয় তাহলেও সেই রেকর্ড যে ভাঙা শুধু সময়ের অপেক্ষা তা কিন্তু বলাই চলে। কারন এই মুহুর্তেই প্রায় ৮০২ নম্বর গোলের মালিক হয়েছেন তিনি। তবে এবারের বর্ষসেরা ফুটবলারদের প্রথম তিনে রোনাল্ডো কে না দেখা গেলেও এবার তাঁর হাতে উঠে এল এক অনন্য সম্মান।

ঠাঁই হয়নি বর্ষসেরার প্রথম তিনে, তবুও অনন্য সম্মান রোনাল্ডোর
ঠাঁই হয়নি বর্ষসেরার প্রথম তিনে, তবুও অনন্য সম্মান রোনাল্ডোর

এবছর আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি ও ইজিপ্ট তারকা মহম্মদ সালাহ কে টপকে গিয়ে বর্ষসেরার শিরোপা ছিনিয়ে নেন রবার্ট লেওয়ানডোস্কি। যারফলে কিছুটা হলেও হতাশ হতে দেখা যায় রোনাল্ডো-মেসি অনুরাগীদের। তবে সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান থেকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার তকমা জিতে নেন রোনাল্ডো।

ঠাঁই হয়নি বর্ষসেরার প্রথম তিনে, তবুও অনন্য সম্মান রোনাল্ডোর

তবে এখানেই শেষ নয়। ইউরোর আসর থেকেও সিআরসেভেনের ঝুঁলিতে ঠাই পেয়েছে আরও একাধিক রেকর্ড। যেখানে আলি দাইয়ের ১০৯ গোলের রেকর্ড ভাঙার সঙ্গেসঙ্গে রয়েছে যৌথভাবে ৫ টি গোল করার রেকর্ড। তাছাড়া রয়েছে ফিফার বর্ষসেরা একাদশে থাকার সম্মান। যা দেখে খুশি বছর ৩৬ এই জনপ্রিয় পোর্তুগিজ তারকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন