নজরবন্দি ব্যুরোঃ আগামী ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ এর বিষয়ে আগেও একাধিকবার ব্যাংক গুলি কে কড়া বার্তা পাঠিয়েছে।দেশের ব্যাংকিং ক্ষেত্রে গত কয়েক বছরে একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঃ বিহার বিধানসভা যুদ্ধে অংশ গ্রহণ করেই অবিশ্বাস্য ফলাফল আসাদউদ্দিন ওয়েইসির।
বহু আগেই কেন্দ্রীয় সরকার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক বাধ্যতামূলক করেছে।কোনও অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত না থাকলে তা বন্ধ করে দেওয়ার ক্ষমতা ব্যাংকের হাতে আছে। তবুও এখনও অনেক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট আছে যেগুলি আধারের সঙ্গে যুক্ত নয়। গোটা ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন একইসঙ্গে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা নিয়ে বড় পদক্ষেপ ঘোষণা করেছেন।আগামী বছরের ৩১ মার্চের মধ্যে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ নিশ্চিত করতে হবে।
আগামী ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলির সামনে এই ডেটলাইন স্থির করে দিলেন। তিনি আরও বলেন,”দেশের প্রত্যেক মানুষের কাছে ব্যাংকিং-সহ অর্থনৈতিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য এখনও পূরণ হয়নি। লক্ষ্য পূরণে এই কাজ আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে হবে।”এদিন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের (IBA) ৭৩ তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি বলেন,‘যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে PAN প্রয়োজন এবং প্রযোজ্য সেই সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে PAN এবং প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে।’



