রিপোর্ট না থাকলেও উপসর্গ দেখেই ভর্তি নিতে হবে, করোনায় নয়া নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যে হারে গোটা দেশে লাফ দিয়ে বাড়ছে করোনা তাতে চিন্তিত চিকিৎসক মহল থেকে প্রশাসন সকল স্তর। দীর্ঘ এত দিনেও করোনার সংক্রমণ কমার বদলে গ্রাফ বাড়ছে প্রতিদিন। টানা দিন দিন দৈনিক সংক্রমণ ছড়িয়েছে ৪ লাখের গন্ডি। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। প্রতিবেশী সকল দেশের সহায়তা সত্বেও দেশ জুড়ে হাহাকার অক্সিজেন, ওষুধ, হাসপাতালের বেডের। অনেক ক্ষেত্রেই বিপুল সংক্রমণের কারণে দেরি হচ্ছে রোগীর রিপোর্ট পেতে। তাতে উপসর্গ থাকলেও রিপোর্ট না থাকায় ভর্তি নিচ্ছে না অনেক হাসপাতাল। বিনা চিকিৎসায় বাড়িতে থেকেই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

আরও পড়ুনঃ দিব্যেন্দুকে জেলা কমিটিতে রেখে দিয়ে অধিকারীবাড়িকে বার্তা তৃণমূলের।

সব মিলিয়ে কোভিড রোগীদের হাসপাতালে ভর্তির বিষয়ে যেসকল নিয়ম ছিল, ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় তার বদল এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এতদিন পর্যন্ত নিয়ম ছিল কোভিড হাসপাতালে ভর্তি হতে গেলে পজেটিভ রিপোর্ট দেখাতে হতো, কিন্তু আজ শনিবার, স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া একটি রিপোর্টে জানানো হয়েছে, এবার থেকে হাসপাতালে ভর্তি হতে গেলে করোনা রিপোর্ট না থাকলেও হবে, লক্ষণ বা উপসর্গ থাকলেই ভর্তি নিতে হবে তাঁকে।

উপসর্গ থাকা রোগীকে সাসপেক্ট ওয়ার্ডে ভর্তি করবে হাসপাতাল। সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যেকোন পরিস্থিতিতে রোগীকে পরিষেবা থেকে বঞ্চিত করতে পারবেনা হাসপাতাল। রোগীর প্রয়োজনীয় অক্সিজেন, বেড ওষুধ দিতে হবে। কোনো রোগীর সঙ্গে সে মুহূর্তে বৈধ পরিচয় পত্র না থাকলেও ফিরিয়ে দেওয়া যাবেনা তাঁদের। এমনকি বহিরাগত হলেও ভর্তি নিতে হবে। অবস্থা স্থিতিশীল হলেই ছাড়তে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সকল ক্ষেত্রেই দেখতে হবে বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে কাদের, পরিস্থিতি সিরিয়াস হলেই তৎক্ষণাৎ ভর্তি নিয়ে হবে।

উল্লেখ্য কদিন আগেই রোগীর রিপোর্ট থেকে স্থিতিশীলতা সব বিষয়েই হাসপাতাল পক্ষ্কে নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। গোটা দেশের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে বাংলার করোনার গ্রাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কদিন আগেই করোনা নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছিল সরকার। রোগীর রিপোর্ট যাই হোক না কেনো তাকে ভর্তি করতে হবে হাসপাতালে, এবং অবস্থা স্থিতীশীল না হলে তাঁকে অন্য কোথাও রেফার করা যাবেনা। সেই বিষয়েই একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। রিপোর্ট নেগেটিভ হলেও অসুস্থ রোগীকে যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়, সেই নির্দেশিকা দেওয়া হয়েছিল তাতে।

আরও বলা হয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ থাকলেও রোগীকে ভর্তি করাতে হবে।  প্রয়োজনে রোগীকে সারি ওয়ার্ডে রেখে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে রিপোর্ট জানতে হবে, এবং  রোগীর অবস্থা স্থিতিশীল না হয়া পর্যন্ত বদলি করা যাবেনা অন্য হাসপাতালে। স্বাস্থ্য দফতরের নির্দেশ, বেড না থাকলে যদি রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়, সে ক্ষেত্রে যে হাসপাতালে পাঠানো হচ্ছে সেখানে বেড আছে কি না, সেটা নিশ্চিত করতে হবে।পরবর্তীতে কোনও রোগীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হলে এই নির্দেশিকার কথা রোগীর পরিবার উল্লেখ করতে পারবে বলেও জানানো হয়েছে। তার পরে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল রাজ্যের জন্য এই নির্দেশিকা এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন