হায়দ্রাবাদে অনিশ্চিত ওয়ার্নার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ২০১৫ সালের গোড়ার দিকে প্রথমবারের মতো হায়দ্রাবাদের জার্সি তে আইপিএল শুরু করে ছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার দৌলতে ২০১৬ সালে প্রথমবারের মত ট্রফি ও জিতেছিল এই দল। তবে এবার অনিশ্চিত এই তারকা।

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ এক সেনা অফিসার ও চার জওয়ান

বর্তমানে আইপিএলের এই দ্বিতীয় পর্বে এসে টিমের ম্যাচের সময় গ্যালারির দর্শক আসন থেকে দলের জন্য চিয়ার করতে দেখা গিয়েছে এই তারকা কে। যা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সমর্থকরা। আর এবার হয়ত সেটার ই বাস্তবরূপ দান করতে চলেছেন তিনি। আজ হায়দরাবাদের জার্সিতে সেরা মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই অস্ট্রেলিয়ার ওপেনার। সেখানে ছবিতে দেখা যাচ্ছে ২০১৬ সালে আইপিএল ট্রফি হাতে উল্লাস করছেন তিনি।

হায়দ্রাবাদে অনিশ্চিত ওয়ার্নার
হায়দ্রাবাদে অনিশ্চিত ওয়ার্নার

সেখানে তিনি লেখেন, এটা হায়দরাবাদের সঙ্গে আমার সেরা মুহূর্তের ছবি। শেষ ছবিটা দর্শকদের জন্য । আমাদের সমর্থন করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। চলতি মরসুমে একেবারেই ভাল খেলতে পারেনি এই হায়দরাবাদী তারকা।

হায়দ্রাবাদে অনিশ্চিত ওয়ার্নার

আইপিএলের প্রথম পর্বের আট ম্যাচে মাত্র ১৯৫ রান করেছিলেন এই প্রাক্তন অধিনায়ক। ফলে শুধু অধিনায়কত্ব নয়, প্রথম একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। আমিরশাহিতে দ্বিতীয় পর্বে সুযোগ পেলেও ফের ব্যর্থ হওয়ায় বাদ পড়েন তিনি।

হায়দ্রাবাদে অনিশ্চিত ওয়ার্নার

শোনা যাচ্ছে, আগামী মরশুমে প্রত্যেক দল নিজেদের প্রায় তিনজন ক্রিকেটারদের কে দলে রেখে দল বানালেও সেই দলে হয়ত থাকবেন না এই অজি তারকা যার ফলে এখন থেকেই তীব্র হতাশা দেখা দিয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন