হঠাৎ ডিগবাজি উদয়ন গুহর, দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হঠাৎ করেই নিজের দলের একাংশের বিরুদ্ধে এবার সরব হলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। করলেন বিস্ফোরক অভিযোগ। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করছেন। কিন্তু কিছু নেতা সেই দুধে চুনা মিশিয়ে দিচ্ছেন। এইরকম নেতা দলে দরকার নেই।

এদিন তিনি দিনহাটার খট্টিমারির সভা থেকে মন্তব্য করে বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। কিন্তু দলের কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলে দিযে পদ্মফুলে ভোট দিচ্ছে। দুধের মধ্যে চুনা ফেলে দিচ্ছেন। তারপরে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই রকম নেতার দরকার নেই। মানুষের সঙ্গে জনসংযোগ থেকে সালিশির নামে টাকা তোলা। বারণ করা সত্ত্বেও কেউ কেউ সালিশি সভায় যাচ্ছেন। কেউ কেউ ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে করানোর জন্য টাকা নিচ্ছেন। কিন্তু বিয়ে না হলেও সেই টাকা ফেরত দিচ্ছেন না। আমার বাড়ি এসে লোকে অভিযোগ জানিয়েছেন। একটা কথা মাথায় রাখতে হবে, এখান থেকে যারা বিজেপি নেতৃত্ব ভোটে জিতেছিল তারা বুথ দখল করে যেতে নেই। সাধারণ মানুষের ভোটে জিতেছিল। তারমানে তোমার মেয়ে কি ভোটে হারালো তার মানে তোমার চেয়ে তার গুরুত্ব বেশি। এটা মাথায় রাখতে হবে।

উল্লেখ্য এর আগে একাধিকবার সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন উদয়ন গুহ কিন্তু তা সবটাই ছিল তৃণমূলের হয়ে। কোন দল বিরোধী মন্তব্য করেননি উদয়ন। আরজিকর কাণ্ডে বিরোধিতা করায় ও মিটিং মিছিল করায় আপত্তি জানিয়ে মন্তব্য করেছিলেন উদয়ন। এবার তিনি সরব হলেন দলের একাংশের বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন