নজরবন্দি ব্যুরোঃ দু দিন আগেই দীঘা-নন্দকুমার হাইওয়ের ওপর দুর্ঘটনায় পড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। তবে তবে বিরোধী দলনেতার কোন ক্ষতি হয়নি। কিন্তু দেড় মাসের মধ্যে তিনবার যেভাবে শুভেন্দু অধিকারির কনভয় দুর্ঘটনার কবলে পড়ল, তাতে কিন্তু গেরুয়া শিবিরের তরফ থেকে ষড়যন্ত্রের সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে সরকার বদল! হেমন্তের বিধায়ক পদ খারিজের সম্ভাবনা


আর সেই সূত্রে বিজেপি সিবিআই তদন্তের আবেদন নিয়ে কলকাতার হাইকোর্টে মামলা করতে চলেছে বলে জানা গিয়েছে। বিজেপির সন্দেহ শুভেন্দুকে মারার ছক কষা হয়েছে, সেই কারণেই বারবার কনভয়ে দুর্ঘটনা ঘটছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, শুভেন্দুর গাড়িতে হামলার বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক।



এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর কনভয়ে মোট তিনবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রথমটি ঘটে জুলাই মাসে। শুভেন্দু বাড়ি থেকে বার হওয়ার পরেই তাঁর কনভয় দুর্ঘটনার মুখে পড়ে। সে দিনের ঘটনায় আহত হয়েছিলেন তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এর পরের ঘটনাটিও ঘটে জুলাই মাসে, তবে তা শেষের দিকে। কালিকাপুর সার্ভে পার্কের কাছে শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে।

বার বার এই ঘটনা ঘটার ফলে বিজেপির যুক্তি, বিরোধী দলনেতা শুভেন্দুর যাত্রাপথের খবর আগে থেকেই জানানো হয় রাজ্য় পুলিশকে। তা সত্ত্বেও কী করে কনভয়ের ভিতর অন্য় গাড়ি ঢুকে পড়ে। দুমাসের মধ্যে কী করে তিন বার একই ঘটনা ঘটতে পারে।

দেড় মাসের মধ্যে তিনবার! শুভেন্দুকে মারার চেষ্টা? তদন্তের জন্য আদালতে যাচ্ছে BJP
এই বিষয় নিয়ে শুভেন্দু বাবুও অভিযোগ করেছেন এর আগেই। তিনি অভিযোগ করেন, যে ট্রাকগুলি ধাক্কা মারছে, সেগুলির মালিকানা তৃণমূল ঘনিষ্ঠদের। বিজেপি এই মামলা করার পাশাপাশি আগামী সপ্তাহে সমস্ত তথ্য প্রমাণও হাইকোর্টে জমা দেবে বলে সুত্রের খবর।








