নজরবন্দি ব্যুরো: মার্কিন লেখিকা ই জঁ ক্যারলকে যৌন হেনস্থার দায়ে দোষী সাব্যস্ত হলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ক্যারলের সম্মানহানীর দোষেও দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। এই আবহে সেই লেখিকাকে ক্ষতিপূর্ণ বাবদ ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
আরও পড়ুন: ইমরানের গ্রেফতারিতে অগ্নিগর্ভ পাকিস্তান, মৃত্যু ৪ জনের, আহত শতাধিক
যা ভারতীয় মুদ্রায় ৪১০ কোটি টাকা। রায় ঘোষণার পরেও ট্রাম্প দাবি করেছেন, ‘এই মহিলাকে চিনিই না। মিথ্যের শিকার আমি।’ এদিকে, ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। শুনানিতে ট্রাম্প দাবি করেন, “এমন কিছুই ঘটেনি।” লেখিকার আইনজীবীর দাখিল করা তথ্য প্রমাণ নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছিল,

“এগুলি বানানো”। যদিও সাক্ষ্য দিতে গিয়ে লেখিকা জানিয়েছিলেন, ট্রায়াল রুমে জবরদস্তি করেন ট্রাম্প। তাঁকে দেওয়ালে চেপে ধরেন। যোনিতে আঙুল ঢোকান। এরপর পুরুষাঙ্গ প্রবেশ করান। শেষ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে রায় ঘোষণা করল মার্কিন আদালত।
যৌন হেনস্থার দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূর্ণ ৫ মিলিয়ন ডলার

উল্লেখ্য, এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তারপর লেখিকা ই জিন ক্যারলের মামলা। এমনকী বুধবার আরও এক মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ৮১ বছরের জেসিকা লিডস আদালতে জানিয়েছেন, ট্রাম্প বিমানের বিজনেস ক্লাসে তাঁর স্কার্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন।




