জগদ্ধাত্রী-পরিণীতার হাড্ডাহাড্ডি লড়াই, নম্বর কমে তৃতীয় ‘ফুলকি’, টিআরপি তালিকায় বড় চমক!

TRP তালিকায় জি বাংলা আবারও স্টার জলসাকে টপকে গেল। প্রথম তিন স্থানে জি বাংলার তিনটি ধারাবাহিক থাকা এই মুহূর্তে চ্যানেলটির জন্য বড় স্বস্তি। স্টার জলসার ধারাবাহিকগুলির জন্য ঘুরে দাঁড়ানো এখন সময়ের দাবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এই সপ্তাহে বৃহস্পতিবার নয়, শুক্রবার প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালের টিআরপি (TRP) তালিকা। আর তাতেই দেখা গেল বড় চমক। একদিকে যেমন ‘জগদ্ধাত্রী’ আরও একবার বেঙ্গল টপার, তেমনই জি বাংলার আর এক জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ নেমে গেল তৃতীয় স্থানে। ‘পরিণীতা’ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। স্টার জলসার একাধিক ধারাবাহিক থাকলেও প্রথম তিনটি স্থানই দখল করে রেখেছে জি বাংলা।

জগদ্ধাত্রী-পরিণীতার হাড্ডাহাড্ডি লড়াই, নম্বর কমে তৃতীয় ‘ফুলকি’, টিআরপি তালিকায় বড় চমক!

জগদ্ধাত্রী-পরিণীতার হাড্ডাহাড্ডি লড়াই, নম্বর কমে তৃতীয় 'ফুলকি', টিআরপি তালিকায় বড় চমক!
জগদ্ধাত্রী-পরিণীতার হাড্ডাহাড্ডি লড়াই, নম্বর কমে তৃতীয় ‘ফুলকি’, টিআরপি তালিকায় বড় চমক!

টিআরপি তালিকায় শীর্ষে ‘জগদ্ধাত্রী’: জি বাংলার পর্দায় চলা সবচেয়ে পুরনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ চলতি সপ্তাহেও নিজের স্থান ধরে রেখেছে। ধারাবাহিকটি টানা টিআরপি শীর্ষে থাকছে, যা প্রমাণ করছে এর জনপ্রিয়তা এখনও অটুট। এবারের প্রাপ্ত নম্বর ৭.১—যা অন্য ধারাবাহিকের থেকে অনেকটাই এগিয়ে।

দ্বিতীয় স্থানে ‘পরিণীতা’: জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ এবার উঠে এল দ্বিতীয় স্থানে। পারুল-রায়ানের রসায়ন দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে, তা স্পষ্ট। ধারাবাহিকটির টিআরপি স্কোর ৬.৬। যদিও ‘জগদ্ধাত্রী’র সঙ্গে এখনও বেশ কিছুটা ফারাক রয়েছে।

ফুলকি পিছিয়ে গেল, তৃতীয় স্থানেঃ গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা ‘ফুলকি’ এবার নেমে এসেছে তৃতীয় স্থানে। খুব অল্প ব্যবধানেই দ্বিতীয় স্থান হাতছাড়া হয়েছে। এই সপ্তাহে ‘ফুলকি’ পেয়েছে ৬.৫ পয়েন্ট। ‘পরিণীতা’র তুলনায় মাত্র ০.১ কম।

স্টার জলসার ধারাবাহিকের পারফরম্যান্সঃ চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক—‘পরশুরাম আজকের নায়ক’ (৬.২) এবং ‘রাঙামতী তীরন্দাজ’ (৬.০)। এই দুই ধারাবাহিক দর্শকের আগ্রহ কুড়াতে পারলেও জি বাংলার ধারাবাহিকের কাছে পিছিয়ে রয়েছে।

এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশে রয়েছে আরও কিছু ধারাবাহিক:

ষষ্ঠ: গৃহপ্রবেশ (৫.৬)

সপ্তম: কথা (৫.৫)

অষ্টম: চিরদিনই তুমি যে আমার/চিরসখা (৫.৪)

নবম: গীতা এলএলবি (৫.০)

দশম: কোন গোপনে মন ভেসেছে (৪.৮)

একসময়ের টপার, আজ নবম

একসময় চ্যানেল টপার থাকা ‘গীতা এলএলবি’ এখন নেমে এসেছে নবম স্থানে। ধারাবাহিকটির টিআরপি কমে এসেছে অনেকটাই। একইভাবে ‘কোন গোপনে মন ভেসেছে’ও এবার তালিকার একদম নিচে।

নন-ফিকশন শো-গুলোর পারফরম্যান্স: নন-ফিকশন শোগুলোর মধ্যে দিদি নম্বর ওয়ান (Didi No. 1) সানডে ধামাকা পর্ব পেয়েছে ৫.৬। অন্যদিকে সপ্তাহের বাকি দিনে রেটিং অনেকটাই কম: ১.৩ ও ১.৯। ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) পেয়েছে ৩.৭ পয়েন্ট।

এই সপ্তাহে TRP তালিকায় জি বাংলা আবারও স্টার জলসাকে টপকে গেল। প্রথম তিন স্থানে জি বাংলার তিনটি ধারাবাহিক থাকা এই মুহূর্তে চ্যানেলটির জন্য বড় স্বস্তি। স্টার জলসার ধারাবাহিকগুলির জন্য ঘুরে দাঁড়ানো এখন সময়ের দাবি। আগামী সপ্তাহে আবার নতুন চমক দেখা যাবে কি না, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত