Aparupa Poddar: ‘তুই বাঁচবি তো?’ রাতে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে মেসেজে হুমকি! পুলিশের জালে ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই ভোটের আগেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! পঞ্চায়েতে আসন দখল মরিয়া রাজনৈতিক দল গুলি। সভার পাল্টা সভা! হুংকারের বদলে হুঁশিয়ারি! সব মিলিয়ে শোরগোল বাংলায়! এহেন পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার! রাতের বেলায় আরামবাগের তৃণমূল সাংসদকে মেসেজে হুমকি দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন তিনি। যার ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টি? জানুন আবহাওয়া পূর্বাভাস!

WhatsApp Image 2023 04 19 at 12.35.16 PM 1

আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এপ্রসঙ্গে জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাত তাঁর হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি হুমকির মেসেজ আসে। তাতে লেখা রয়েছে ‘তুই বাঁচবি তো?’ এরপর বুধবার সকালেই এই ঘটনার প্রসঙ্গে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন সাংসদ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে এদিন সকালেই শেওড়াফুলির এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় চন্দননগর পুলিশ।

WhatsApp Image 2023 04 19 at 12.35.16 PM 2

যদিও এই ঘটনায় আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের দাবি, ওই হুমকির মেসেজ টি আর কেউ নয় বরং, ৫৪ বছর বয়সী অম্লান দত্ত নামে এক বিজেপি নেতা করেছেন। অপরূপা পোদ্দার বলেন, “বিজেপি আমাকে যতই ভয় দেখাক না কেন, আমি ভয় পাচ্ছি না, এই সব করে কিছুই হবে না। আমি তৃণমূল করি! আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! জীবনের শেষদিন পর্যন্ত আমি লড়ে যাবো।”

তুই বাঁচবি তো, আরামবাগের তৃণমূল সাংসদকে মেসেজে হুমকি

WhatsApp Image 2023 04 19 at 12.35.16 PM
তুই বাঁচবি তো, আরামবাগের তৃণমূল সাংসদকে মেসেজে হুমকি

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতারির পরের অপরূপা পোদ্দারকে নিয়ে ট্যুইট করে তৃণমূলকে খোঁচা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, এই দুর্নীতিতে অপরুপাও যুক্ত! যদিও শুভেন্দুকে পাল্টা দেন সাংসদও। তিনি বলেন, “অধিকারী পরিবারের পক্ষ থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। আর তাতে রাজি না হওয়ায় এই সব কথা উঠছে। শুভেন্দুর কাছে কোনও তথ্য নেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত