‘যারা ডিএ পাচ্ছে না তারাই হাঁটছে’, মন্তব্য তৃণমূল বিধায়কের

'যারা ডিএ পাচ্ছে না তারাই হাঁটছে', মন্তব্য তৃণমূল বিধায়কের। লক্ষ্য কিন্তু আর জি কর-কাণ্ড নয়, তার বিচার চাই, ডিএ -টা বাড়ছে না কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকর-কাণ্ডের প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নামছে। সমস্ত স্তর থেকেই উঠছে প্রতিবাদের ঝড়। সোমবার নাগরিক সমাজের ডাকে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল অনুষ্ঠিত হয়। যেখানে নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। এই আবহে তৃণমূলের এক নেতার বক্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ইতিমধ্যেই। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ যারা আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের বিচার চেয়ে পথে নামছে তাদের তীব্র কটাক্ষ করছেন। তিনি মন্তব্য করেন, “যারা ডিএ পাচ্ছে না তারাই হাঁটছে, বলছে বিচার চাই”

এদিন একটি পথসভা থেকে তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন,”যারা ডিএ পাচ্ছে না তারা হাঁটছে বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আর জি কর-কাণ্ড নয়, তার বিচার চাই, ডিএ -টা বাড়ছে না কেন? অনেকে রাস্তায় নেমেছে, বদলি আটকে আছে বলে। নৃশংসভাবে ধর্ষণ হল, হত্যা হল, তার বাণী দূরে সরিয়ে দিয়েছে। নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে বলছে বিচার চাই, মন্তব্য কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের।” আর তাঁর এই মন্ত্যব্যের পরেই শোরগোল পরে যায় রাজনৈতিক মহলে।

শুধু তাই নয় তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ ছাড়াও আরও বেশ কিছু তৃণমূল নেতার কুরুচিকর মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি তাঁর এক্স হ্যাণ্ডেলে লিখেছেন,”মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী। রাজ্যের মহিলাদের সম্পর্কে এদের বক্তব্যে যেভাবে অতি নিম্ন রুচি, কুশিক্ষার পরিচয় উঠে আসছে সেটা রাজ্যের জন্য শুধু নয় সমাজের পক্ষেও বিপজ্জনক। বাংলার মাতৃশক্তি এর ঠিক জবাব দেবেন। এ রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন