বিজেপি রাজ্যে আক্রান্ত তৃণমূল, ক্ষুব্ধ মমতা-অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি রাজ্যে আক্রান্ত তৃণমূল, ক্ষুব্ধ মমতা-অভিষেক। ২১ শে জুলাই পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কিছু রাজ্যে পালন হয়েছে শহিদ দিবস। এদিন গুজরাটের আমেদাবাদে মমতা ব্যানার্জির ভার্চুয়াল সভা শুরু হওয়ার আগেই মমতা ব্যনার্জির ব্যানার ঢেকে দেওয়া হল। এই অভিযোগে অভিযুক্ত বিজেপি।

আরও পড়ুনঃ নম্বরের ছড়াছড়ি মাধ্যমিকে, রামকৃষ্ণ মিশনে সুযোগ পেল না বাইরের ছাত্ররা

খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে এখনো ঘাঁটি শক্ত নয় তৃনমূলের। তবে ২০২৪ এর লোকসভার কথা মাথায় রেখে গুজরাটে সাম্রাজ্য বিস্তারের প্রাথমিক স্তরের কাজ শুরু করেছে তৃণমূল। এরই মধ্যে ২১ শে জুলাই ভার্চুয়াল সভার দেখানোর জন্য স্ক্রিন সেট করেন ওখানকার ঘাস্ফুল কর্মী। ঠিক তার পাশে গুজরাটি ভাষায় মমতার হোডিং টাঙ্গানো হয়। সেই হোডিং কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি, শহিদ দিবস পালনে বাঁধা এলো ত্রিপুরার। জানা যায়, এদিন শহিদ দিবস পালনের সময় গ্রেপ্তার করা হয় ৮৬ জন তৃনমূল কর্মীকে।

বিজেপি রাজ্যে আক্রান্ত তৃণমূল, ছিঁড়ল ব্যানার-হোর্ডিং 

এদিন সকালে পতাকা উত্তলনের পর  ত্রিপুরার উনাকোটিতে গ্রেপ্তার করা হয় তাঁদের। পুলিশ জানায়, ওই জেলায় ১৪৪ ধারা জারি ছিল। কোনো কারনেই জমায়েত নিষিদ্ধ ছিল। তবে তৃনমূল কর্মীদের দাবী, তাঁরা কোনো বিধি ভঙ্গ করেননি। এদিন অভিষেক বন্দোপাধ্যায় টুইট করে বলেন,  “বিজেপি শাসিত রাজ্যগুলিতে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করছি। ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। এই শহিদ দিবসে আরও একবার মনে করিয়ে দিই, লড়াইয়ের ময়দানে অত্যাচারী শক্তির বিরুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না। যা হবে, দেখা যাবে”।

বিজেপি রাজ্যে আক্রান্ত তৃণমূল, ক্ষুব্ধ মমতা-অভিষেক। বাংলাতে বিজেপিকে খানিক ধরাশায়ী করার পর ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লী থেকে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে চান মমতা ব্যানার্জী। তাই দেশের একাধিক রাজ্যে নিজ সাম্রাজ্য বিস্তার করার প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে তৃনমূল। কার্যত সেই জন্যই কি বিভিন্ন রাজ্যে শহিদ দিবস পালনে তৃণমূলকে বাঁধা দেওয়া হচ্ছে! তবে যতই ঝড় আসুক না কেন লড়াইয়ের ময়দানে বিজেপিকে এক ইঞ্ছিও জায়গা ছাড়বে না। এমনটাই দৃঢ় প্রতিজ্ঞ তৃনমূল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর