বছরের শুরুতেই ভাগ্যচক্রে বড় মোড়! ১৬ জানুয়ারি ভোর ৪টা ২৭ মিনিটে মঙ্গল ধনু ছেড়ে প্রবেশ করছে মকর রাশিতে—যেখানে গ্রহের সেনাপতি ‘উচ্চ’ অবস্থানে সবচেয়ে শক্তিশালী। প্রায় ১৮ মাস পর ঘটতে চলা এই বিরল গোচর চাকরি, ব্যবসা ও অর্থভাগ্যে তোলপাড় ফেলতে চলেছে। জ্যোতিষ মতে, শক্তি, সাহস ও কর্মের প্রতীক মঙ্গলের এই অবস্থান মেষ-সহ পাঁচ রাশির জন্য খুলে দিচ্ছে সমৃদ্ধির দরজা—আয় বাড়বে, দায়িত্ব বাড়বে, আর্থিক সুযোগও আসবে একের পর এক।
বৈদিক জ্যোতিষে মঙ্গল কর্মোদ্যম, নেতৃত্ব, প্রতিযোগিতা ও আত্মবিশ্বাসের কারক। মকর রাশিতে তার উচ্চাবস্থায় থাকার ফলে সিদ্ধান্তক্ষমতা দৃঢ় হয়, কাজের ফল দ্রুত আসে এবং দীর্ঘদিনের আটকে থাকা বিষয় এগোতে শুরু করে। মকর সংক্রান্তির পর থেকেই প্রভাব চোখে পড়বে—বিশেষ করে নীচের পাঁচ রাশির ক্ষেত্রে।
মেষ রাশি
মঙ্গল দশম ঘরে প্রবেশ করছে—ক্যারিয়ারের জন্য এটি শক্তিশালী সংকেত। নেতৃত্বের দায়িত্ব, পদোন্নতি বা গুরুত্বপূর্ণ প্রজেক্টের সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্তে দৃঢ়তা আসবে। আয় ধীরে ধীরে বাড়বে, যদিও আরও বেশি অর্জনের তাগিদ আপনাকে তাড়িত করবে।
সিংহ রাশি
মঙ্গল ষষ্ঠ ঘরে—প্রতিযোগিতা জয়ের যোগ। আয়ে বৃদ্ধি, কর্মক্ষেত্রে স্বীকৃতি ও শত্রু-প্রতিদ্বন্দ্বীদের উপর প্রাধান্য মিলবে। পরিশ্রমের ফল মিলবে হাতে-নাতে। সম্পত্তি কেনা বা পরিবারসহ তীর্থভ্রমণের সম্ভাবনাও তৈরি হচ্ছে।
বৃশ্চিক রাশি
মঙ্গল তৃতীয় ঘরে—উদ্যোগ ও যোগাযোগে সাফল্য। আর্থিক সুযোগ বাড়বে, নতুন কেরিয়ার বা ব্যবসার দরজা খুলতে পারে। ভাইবোন ও পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। পরিকল্পিত বিনিয়োগে লাভের সম্ভাবনা উঁচু।
ধনু রাশি
মঙ্গল দ্বিতীয় ঘরে—অর্থভাগ্যে গতি। লাভজনক ব্যবসা/বিনিয়োগে উৎসাহ বাড়বে, দীর্ঘমেয়াদে সুফল মিলবে। দাম্পত্যে সৌহার্দ্য, পরিবার নিয়ে তীর্থভ্রমণের যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফলের সম্ভাবনা।
মীন রাশি
মঙ্গল একাদশ ঘরে—আয় ও নেটওয়ার্কিংয়ে উন্নতি। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন চাকরির খবর আসতে পারে। ব্যবসায় পরিশ্রমের ফল মিলবে। ভ্রমণ শুভ। প্রেমজ জীবনে বোঝাপড়া বাড়বে, সম্পর্ক আরও গভীর হবে।



