চাকরি-ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই, হাওড়ায় মশাল মিছিল বাংলা পক্ষর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরি-ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই, হাওড়ায় মশাল মিছিল বাংলা পক্ষর। ১১ই অক্টোবর সন্ধ্যা ৭ টায় হাওড়ার মানুষ সাক্ষী রইলো এক অনন্য মশাল মিছিলের। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে মন্দিরতলা পর্যন্ত ছিলো মিছিলের সূচী। মূল বক্তব্য, ভূমিপুত্র সংরক্ষণ৷ প্রসঙ্গত পশ্চিমবঙ্গে সরকারী এবং বেসরকারী উভয়ক্ষেত্রে চাকরি, ঠিকাদারি এবং টেন্ডার কোনো ক্ষেত্রেই ভূমিপুত্র সংরক্ষণের সরকারি বা অলিখিত ব্যবস্থা নেই৷

আরও পড়ুনঃ দুদিন পরে বেড পাওয়া যাবে না! করোনা আবহে পুজো নিয়ে শঙ্কিত শিলিগুড়ি।

ফলস্বরূপ বিভিন্ন রাজ্য থেকে বহু কর্মসন্ধানী মানুষ রাজ্যে কাজ করেছেন সেই উদাহরণও কম নেই৷ একারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাম এবং শহরের এক বিশাল অঙ্কের রাজ্যবাসীকে৷ ভূমিপুত্র সংরক্ষণের দাবীতে ভারতীয় বাঙালি সংগঠন বাংলা পক্ষ পূর্বেও বহুবার সোচ্চার হয়েছে৷ এইদিন সংগঠনটির হাওড়া জেলা শাখার মিছিলে নেতৃত্ব দেন উক্ত জেলাসম্পাদক জয়দীপ দে৷ এছাড়াও মিছিলে অংশ গ্রহণ করেন একাধিক জেলাসদস্য ও স্বতঃস্ফুর্ত ব্যক্তি৷

আবার অনুরূপ দাবীতে বিধানসভার মূখ্য সচেতক ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে ডেতুটেশন জমা দেয় ঐ সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্যবৃন্দ৷ আবার সপ্তাহপূর্বে বাংলাপক্ষের পূর্ব মেদিনীপুর জেলার শাখাটি হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল মহাশয়ার নিকটও অভিন্ন দাবীর ডেপুটেশন জমা দেয়৷ পূর্বেও বাঙালির একাধিক দাবীপূরণে রাজ্যবাসী বাংলাপক্ষ সংগঠনটিকে জোরালো পদক্ষেপ নিতে দেখেছে৷

চাকরি-ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই, হাওড়ায় মশাল মিছিল বাংলা পক্ষর।বাংলায় কর্মসংস্থান প্রসঙ্গে তারা বলেন,”সমস্ত পরিসংখ্যান বলে বাংলায় চাকরি আছে, বাঙালি সহ ভূমিপুত্রদের নেই। বাংলায় কাজ আছে ভূমিসন্তানদের নেই। বাংলায় ব্যবসা আছে, বাঙালির নেই। বাংলায় চাকরির নানা বিজ্ঞাপনে প্রকাশ্যে বাঙালিকে চাকরিতে না নেওয়ার কথা বলা হয়। বাংলায় বেকারত্ব কম, জিএসটি কালেকশন বেশি। কিন্তু এর সুফল ভূমিপুত্ররা পায় না। বিহার, ইউপি, ঝাড়খন্ড ও অন্যান্য রাজ্যগুলো থেকে লাখে লাখে মানুষ বাংলায় এসে চাকরি-কাজ- এলাকা দখল করছে, বদলে যাচ্ছে জনবিন্যাস।

অন্যদিকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কাজের জন্য বাইরের রাজ্যে যেতে বাধ্য হচ্ছে এবং প্রতিনিয়ত হেনস্থার শিকার হয়। বাংলার ভূমিপুত্রদের স্বার্থে এরাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ সময়ের দাবি, বাস্তবতার দাবি। আমরা আশা রাখি মাননীয়া মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই বাংলায় সমস্ত চাকরি- ঠিকা কাজ ও টেন্ডারে কমপক্ষে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের জন্য আইন আনবেন।” বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে কৌশিক মাইতি জানান,”ভূমিপুত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তথ‍্যসহ তুলে ধরে বিধানসভায় আইন পাশের দাবি জানানো হবে বাংলার সকল বিধায়কের কাছেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত