১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার অগস্টের ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবিরে আবেদন করা যাবে। ২৫-৬০ বছরের বিধবারা যোগ্য হলে বিধবা ভাতার বদলে ৩,০০০ টাকা পেতে পারেন।
পুজোর আগে রাজ্যে তিন সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা বাড়ল ৫০০ টাকা। বার্ধক্য, স্বামীহীনা ও বিশেষ ভাবে সক্ষমদের ভাতা এবার মাসে ১,৫০০ টাকা। একই সঙ্গে আগের সরকারের সব ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।