আরজি কর-কাণ্ডের প্রতিবাদে টলিপাড়া, রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ শিল্পীরা

খান্না মোড় থেকে শুরু হয়েছে টলিপাড়ার এই মিছিল। রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা ভৌমিক, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখ্যোপাধ্যায়, অরিন্দম শীল প্রমুখ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ন্যায্য বিচারের দাবিতে রবিবার একদিকে যেরকম রাস্তায় নেমেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। ঠিক একই সময় আবার প্রতিবাদে সামিল হলেন টালিগঞ্জের কলাকুশলীরা। খান্না মোড় থেকে শুরু হয়েছে টলিপাড়ার এই মিছিল। রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা ভৌমিক, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখ্যোপাধ্যায়, অরিন্দম শীল প্রমুখ।

আরজি কর ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। ছাত্রসমাজ থেকে শুরু করে চিকিৎসক মহল, ফুটবলপ্রেমী কেউ বাদ নেই এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানাতে। রবিবার শহরের নানান প্রান্তে বেরোল মিছিল। মেঘ-বৃষ্টি মাথায় নিয়ে প্রথমে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকেরা। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতার তিন প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের সমর্থকেরা প্রতিবাদ জানালেন। আর একেবারে সন্ধ্যে নামার মুখে খান্না থেকে শুরু হল টলিপাড়ার মিছিল। প্রত্যেকের একটাই দাবি, ‘জাস্টিস ফর আরজি কর’।

যুবভারতীর সামনে প্রায় ৩ ঘন্টা ধরে প্রতিবাদ জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে আন্দোলন। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই চাপ বাড়ছে শাসক দলের। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন আন্দোলকারীরা। বেঙ্গল কেমিক্যালস থেকে চিংড়িহাটা পর্যন্ত রাস্তা বন্ধ। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। তবে, টলিপাড়ার মিছিল বেশ শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে খান্না মোড় থেকে আরজি করের উদ্দেশ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন