নজরবন্দি ব্যুরোঃ সোমবার থেকে মেট্রোয় সাময়িক বাতিল হচ্ছে টোকেন। একমাত্র স্মার্ট কার্ডধারীরাই মেট্রোয় যাত্রা করতে পারবেন। তবে সে ক্ষেত্রে আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি যাত্রী ঢুকতে পারবেন না মেট্রো স্টেশনে। রবিবার এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ১০টি গ্যাজেট দূরে রাখবে ওমিক্রন থেকে, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে বাড়িতে রাখুন।


মেট্রো রেল আধিকারিকদের বক্তব্য, প্রতিদিন কলকাতা মেট্রোর টোকেন ব্যবহার করে প্রায় এক লাখ যাত্রী যাতায়াত করতেন। কিন্তু সোমবার থেকে, সেই পরিষেবা ফের বন্ধ হয়ে যাচ্ছে। করোনার বাড়বাড়ন্ত দেখা দিতেই ফের সজাগ রাজ্য প্রশাসন।
সতর্ক কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। মূলত যে টোকেনগুলি ব্যবহার করা হয়ে থাকে, তাতে বহু ব্যবহারকারী সংস্পর্শ হয়। এই ক্ষেত্রে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেশি। আর সেই কারণেই টোকেনগুলির ব্যবহার আপাতত বন্ধ রাখছে কলকাতা মেট্রো।
করোনার বাড়বাড়ন্ত, মেট্রোতে ফের বন্ধ হচ্ছে টোকেন
মেট্রো সূত্রে দাবি, এর আগেও আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালিয়েছেন তারা। এ বারও তা করতে সমস্যা হবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থাই বলবৎ থাকবে।










