নজরবন্দি ব্যুরোঃ মেট্রোতে কি আর ফিরবে টোকেন? করোনা কালে বিদায় নিয়েছিল মেট্রোর প্লাস্টিক টোকেন। গতবছর করোনার প্রথম ওয়েবে সংক্রমণের হাত থেকে বাঁচার তাগিদে মেট্রোতে প্লাস্টিক টোকেন বন্ধ করে সবার জন্য শুরু হয়েছিল স্মার্ট কার্ড। তারপর থেকে দীর্ঘ দেড় বছর মেট্রোতে দেখা নেই প্লাস্টিক টোকেনের।
আরও পড়ুনঃ ২১ এর মমতা ক্যারিশমা রুখতে পাল্টা চাল, কালই ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন করবে BJP
যাত্রীরা ব্যবহার করেন স্মার্ট কার্ড। সূত্রের খবর ভবিষ্যতে করোনা পরিস্থিতি ভালো হয়ে গেলেও মেট্রোতে টোকেন ফেরার সম্ভাবনা খুবই কম। টোকেন এর বদলে ব্যবহার করা হবে স্মার্ট কার্ড এবং কিউ আর কোড। যখন টোকেনের ব্যবহার ছিল সেই সময় কলকাতা মেট্রোতে যত যাত্রী প্রতিদিন যাতায়াত করতেন তার ৫০% ব্যবহার করতেন স্মার্ট কার্ড।

আর এখন টোকেন বন্ধ করাতেই কলকাতা মেট্রোরেল এর স্মার্ট কার্ডের সংখ্যা ৫ লক্ষের বেশি। টোকেন এর চাইতে স্মার্ট কার্ড ব্যবহার করার বা স্মার্ট কার্ড এর ওপর জোর দেওয়ার প্রধান কারণ, এতে রেলের লাভ বেশি। পরিসংখ্যান বলছে টোকেন চুরি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু স্মার্ট কার্ডে সেই সম্ভাবনা একেবারেই নেই।

তাছাড়াও স্মার্টকার্ড যখন কোনো যাত্রী ব্যবহার করবেন নতুন স্মার্ট কার্ড করতে গেলে তাকে একটা সিকিউরিটি মানি মেট্রোর কাছে জমা রাখতে হয়। ফলে আর্থিক দিক থেকেও লাভবান হয় মেট্রো। তাই রেল কর্তৃপক্ষ এই সবের কথা মাথায় রেখেই ভবিষ্যতে হয়তো একেবারেই উঠিয়ে দেবে টোকেন।



