Weather Update: জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোতে বৃষ্টির হাত থেকে আর রক্ষা নেই বঙ্গবাসীর। দুর্গাপুজোয় এবার ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তেমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত টানা বর্ষণের কথা বলছে আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপরে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবর্তের একটা প্রভাব থাকতে পারে।

আরও পড়ুন: পুজোয় প্রেসিডেন্সি জেলে পার্থ খাবেন এলাহি খাবারদাবার, মেনু শুনলে অবাক হবেন

তার ফলে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তমীতে বৃষ্টি বাড়বে এবার তা চলবে দশমী পর্যন্ত। যেসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া। আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তমীর দিন উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া
জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

সপ্তমী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য একাধিক জেলায় মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে সকাল থেকেই বজায় থাকবে অস্বস্তিকর গরম। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৯%।

জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

3

অন্যান্য বছরগুলির তুলনায় এ বছর বর্ষার প্রভাবে ভারী বৃষ্টিপাত এক প্রকার হয়নি বললেই চলে। বৃষ্টির খরা দেখা দিয়েছে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নিম্নচাপের জেরে ভেসেছে দক্ষিণবঙ্গ আর এবার সেই ধারা বজায় রেখে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে সৃষ্ট নিম্নচাপের কারণে পুজোর সময়ও মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন