নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের শুরুটা ভালো হোক কে না চায়, সুন্দর একটা সকাল, সুন্দর একটা পরিবেশ সঙ্গে সুস্বাস্থ্য সবারই কাম্য। তাই দিনের শুরুটা কতটা শুভ যাবে আপনার? না খারাপ একটা দিন অপেক্ষা করছে আপনার জীবনে? আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। জানুন আজকের রাশিফলে।
আরও পড়ুনঃ শুরু হতে চলেছে মরুদেশে মহাযুদ্ধ, সেজে উঠেছে কাতার #FIFAWorldCup
দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। জেনে নিন আজকের রাশিফলে (Ajker Rashifal) কি অপেক্ষা করছে আপনার জন্যে?

মেষ (Aries): আপনি আজ আপনার কাজ স্বাভাবিকের তুলনায় বেশি উপভোগ করবেন। আপনার পরিবার আপনাকে কিছু কঠিন সমস্যার সমাধানে সাহায্য করবে। শিক্ষার্থীদের নিজের পড়াশোনার প্রতি আরও মনোযোগী জতে হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

বৃষ (Taurus): যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন-তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে। কারও সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না।

মিথুন (Gemini): সংক্রমণ থেকে দুর্ভোগ হবে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন- কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন।

কর্কট (Cancer): আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন।আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।

সিংহ (Leo): আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিতযদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে।

কন্যা (Virgo): কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন। আপনার সঙ্গে বন্ধুদের অনেক বেশি যোগাযোগ হবে। আপনি নতুন কোনও কাজের অংশীদার খুঁজে পেতে পারেন। ব্যবসায় আজ একটু চাপ পড়বে, তাই ন্যূনতম ব্যয় করাই ভালো। আপনাকে আপনার পরিবারের কাজে ধৈর্য ধরতে হবে কারণ তারা আপনার কথা নাও শুনতে পারে।

তুলা (Libra): আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়।

বৃশ্চিক (Scorpio): আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের জন্য স্থান পরিবর্তন করতে হতে পারে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ।

ধনু (Sagittarius): ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে।

মকর (Capricorn): প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে।বাবার অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে।

কুম্ভ (Aquarius): বয়স্করা তাঁদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি।
সপ্তাহের শুরুটা ভালো হোক কে না চায়, চোখ রাখুন আজকের রাশিফলে

মীন (Pisces): ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। পরিবারের কোনও সদস্য, সম্ভবত আপনার মায়ের স্বাস্থ্যের কারণে আপনি চিন্তিত থাকতে পারেন। আপনার কাজে আজ আপনার মনোযোগ প্রয়োজন হবে। বাচ্চাদের সাহায্যের প্রয়োজন হতে পারে কারণ আপনার সঙ্গীও আজ ব্যস্ত থাকবে। আজ আপনার জীবনে হৈচৈ জতে পারে।



