নজরবন্দি ব্যুরোঃ কারো প্রেমে বাঁধা তো কারো অর্থলাভ, জ্যোতিষ গণনা অনুযায়ী, আর্থিক দিক থেকে আজকের দিন অনেক রাশির জাতকদের জন্য শুভ থাকবে। আজকের রাশিফলের ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন তাঁদের পরবর্তি জীবনে।
আরও পড়ুনঃ সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, ১৫ই অগাস্ট থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জ্যোতিষ মতে আজকের রাশিফলে কেমন যাবে? নিজেই পরখ করে নিন আজকের দিনটিতে আপনার ভাগ্যের শিকে খুলবে কিনা? নাকি ঘনিয়ে আসতে পারে বিপদ? জেনে নিন আজকের রাশিফলে (Ajker Rashifal) কি অপেক্ষা করছে আপনার জন্যে?

মেষ (Aries): আগের স্বাস্থ্য সমস্যা আজ সমাধান হবে। পিতামাতারা আপনার সঙ্গে কিছু সময় কাটাতে চাইবেন, কিন্তু আপনার কাজ আপনাকে সেই সুযোগ দেবে না। অবিবাহিতদের প্রেমের জন্য আজ ভালো দিন।

বৃষ (Taurus): আজ আপনি আত্মবিশ্বাসী থাকবেন। নিজেকে পূর্ণ শক্তিতে অনুভব করবেন। যে কাজই করুন না কেন আজ সেটা সময়ের আগেই শেষ হবে। নিজের অভিজ্ঞতা কে সঠিক পথে ব্যবহার করুন এবং অবশ্যই আজ কোন কাজ করার আগে স্ত্রীর পরামর্শ গ্রহণ করা আপনার জন্য উপকারী হবে।

মিথুন (Gemini): আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় প্রচুর লাভ অর্জন করবেন। আত্মীয় স্বজন সমস্যার সৃষ্টি করবেন। অন্যদের পাশে দাঁড়ান। সমস্যার সম্ভাবনা উড়িয়ে দিন, নিজে থেকে কাজে লাগুন। সম্পূর্ণ দিন নষ্ট করবেন না।

কর্কট (Cancer): অন্যের সমালোচনা করে সময় নষ্ট করবেন না। বাড়ির লোকের কথা শুনুন, আর্থিক ঝঞ্ঝাট পেরিয়ে যাবেন। গয়না প্রাপ্তি হবে। নিজের বিস্তারকারী মনোভাব বজায় রাখুন। চিন্তাভাবনা বেশি করবেন না। কর্মক্ষেত্রে প্রশংসা থাকবে।

সিংহ (Leo): আজকের দিনটি আপনার জন্য শুভ, তবে ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে তাদের বিদ্যা চর্চার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কোনও কাজ শুরু করার আগে অবশ্যই স্ত্রীর পরামর্শ নিন। আজ কোথাও দীর্ঘ ভ্রমণে আপনাকে যেতে হতে পারে।

কন্যা (Virgo): আত্মবিশ্বাসের অভাব হবে। অতিরিক্ত উদ্যমী হওয়া এড়িয়ে চলুন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বন্ধুর সাহায্য পেতে পারেন। আয় বাড়বে। ক্ষণিকের জন্য অসন্তুষ্টির অবস্থা হবে। মন অস্থির থাকবে। আয়ের অভাব এবং ব্যয়ের আধিক্যে আপনি বিরক্ত হবেন। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ পেতে পারেন। কর্মক্ষেত্রে অসুবিধা হতে পারে।

তুলা (Libra): নিজের শরীরের দিকে ধ্যান দিন। জমিজমার ক্ষেত্রে বিনিয়োগে লাভ পাবেন। কিছু বিষয় অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করবে। তিক্ততা ভুলে গেলেই ভাল। কৌতুহল বজায় রাখুন। একা থাকা সহজ নয়, নিজের জন্য সময় বের করুন। প্রত্যাশার চেয়ে ভাল কিছু ঘটবে।

বৃশ্চিক (Scorpio): শক্তিপূর্ণ মনোভাব রাখুন। আজ যথেষ্ট অর্থের অধিকারী হবেন। পরিবারকে সময় দিন, নিজের থেকে বেশি অন্যদের কথা ভাবুন। অভিযোগ করার সুযোগ দেবেন না। সুযোগ নিন, নিজেকে এগিয়ে নিয়ে চলুন। অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। দিনের শেষে নিজের থেকে জবাব চাইবেন, আজ কী এবং কেন হল!

ধনু (Sagittarius): মনে শান্তি থাকবে, তবে কথাবার্তায় সংযমী থাকুন। ব্যবসা বাড়বে। আপনাকে ভ্রমণেও যেতে হতে পারে। আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। আশা ও হতাশার মিশ্র অনুভূতি মনে থাকবে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে দেখা হবে।

মকর (Capricorn): পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসার ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। তবে.মনে শান্তি থাকবে। আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। স্বভাবে জেদ থাকতে পারে। আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পরিশ্রম বেশি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।

কুম্ভ (Aquarius): নিজে যাতে ভাল থাকেন, তেমন কিছু বিষয়ে আলোকপাত করতে হবে। মায়ের থেকে আর্থিক সুবিধা পাবেন। সম্পর্কগুলোর সঙ্গে নিজেকে মেলাতে হবে, নতুন করে গড়ার দিন। নতুন কারওর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন।
কারো প্রেমে বাঁধা তো কারো অর্থলাভ, কী বলছে আজকের জ্যোতিষশাস্ত্র?

মীন (Pisces): আপনি আজ কিছুটা নিস্তেজ বোধ করতে পারেন, তাই প্রকৃতিতে ঘুরে আসুন। কাজ এখন অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আপনার পথে আসা এই অতিরিক্ত কাজ একটি প্রচার আনতে চলেছে। আপনি যদি নতুন মানুষের সঙ্গে দেখা করতে এবং মিশতে চান তবে এটি করার জন্য আজ ভাল দিন।



