আজকের রাশিফল ১৩ নভেম্বর ২০২৬: ধৃতি যোগে ভাগ্যবদল, অর্থলাভ ও চাকরির সুযোগ ৫ রাশির!

১৩ নভেম্বর শুক্রবার ধৃতি যোগের প্রভাব এবং ধনু রাশিতে চাঁদের গোচর। আর্থিক উন্নতি, নতুন চাকরির সুযোগ ও ব্যবসায় লাভের সম্ভাবনা কোন কোন রাশির? পড়ুন ১২ রাশির দৈনিক ভাগ্যফল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬। জ্যোতিষ গণনা অনুসারে আজ চাঁদের গোচর হবে ধনু রাশিতে। কার্তিক শুক্লা চতুর্থী তিথি রাত ৮টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে, তার পর শুরু হবে পঞ্চমী। পাশাপাশি আজ তৈরি হচ্ছে ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহ-নক্ষত্রের অবস্থান কয়েকটি রাশির জীবনে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মেষ, বৃষ, কর্কট, বৃশ্চিক ও ধনু রাশির জাতকদের জন্য দিনটি উল্লেখযোগ্য হতে পারে। জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের রাশিফল।

মেষ রাশির আজকের রাশিফল

আজ মেষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি বেশ অনুকূল থাকতে পারে। দীর্ঘদিনের সঞ্চয়ের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্যও দিনটি লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনও নতুন কাজের প্রস্তাব পেতে পারেন, যা ভবিষ্যতে পেশাগত জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তবে শরীরের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে অবহেলা করবেন না।

- Advertisement -

বৃষ রাশির আজকের রাশিফল

শুক্রবার বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে সুখবর আসতে পারে। দামি কোনও উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে ইতিবাচক ফল পেতে পারেন। কমিশনভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বাড়তে পারে। তবে ছোট ভাই বা পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখুন। মিষ্টি ব্যবহারই আজ আপনার কাজ সহজ করে দেবে।

মিথুন রাশির আজকের রাশিফল

আজ মিথুন রাশির জাতকদের কাজে কিছুটা বাধার মুখে পড়তে হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলাই ভালো। বিশেষ কোনও প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ হতে পারে। পারিবারিক জীবনেও মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক শান্তি নষ্ট করতে পারে।

কর্কট রাশির আজকের রাশিফল

কর্কট রাশির জাতকদের জন্য শুক্রবার আর্থিক দিক থেকে বিশেষ শুভ হতে পারে। আয়ের নতুন কোনও উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকেও অর্থ আসতে পারে। ব্যবসায়ীরা অবশ্য কোনও বড় ঝুঁকি নেবেন না। প্রতিবেশী কিংবা কর্মক্ষেত্রের কারও সঙ্গে মতবিরোধ হলেও দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সন্তানের পড়াশোনা বা সাফল্য আপনাকে আনন্দ দেবে। পাশাপাশি দামি কোনও উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সিংহ রাশির আজকের রাশিফল

সিংহ রাশির জাতকদের আজ পরিচিত মহলে বিরোধিতার মুখে পড়তে হতে পারে। তাই ব্যক্তিগত বিষয় সকলের সঙ্গে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকুন। সংসার সংক্রান্ত কোনও নতুন খবর পেতে পারেন। ব্যবসায় পরিস্থিতি মোটের উপর ভালো থাকবে। তবে ফাটকা বা অত্যধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরিপ্রার্থীদের জন্যও ভালো কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

কন্যা রাশির আজকের রাশিফল

আজ কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কাজ প্রশংসিত হতে পারে। জমি, বাড়ি বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভ হতে পারে। তবে ত্বক ও দাঁতের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। শরীরের কোনও অস্বস্তিকে অবহেলা করবেন না।

তুলা রাশির আজকের রাশিফল

তুলা রাশির জাতকদের আজ একটু সতর্ক হয়ে চলতে হবে। বন্ধুর সঙ্গে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। পরিবারের ঘনিষ্ঠ কোনও আত্মীয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। চোখের সমস্যা থাকলে সাবধানতা অবলম্বন করুন। অপ্রয়োজনীয় খরচের কারণে আর্থিক চাপ বাড়তে পারে। তবে ব্যবসায়ীদের জন্য দিনটি তুলনামূলক ভালো। নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে লাভ-ক্ষতির হিসাব করে নিন।

বৃশ্চিক রাশির আজকের রাশিফল

শুক্রবার বৃশ্চিক রাশির জাতকদের জীবনে একাধিক সুখবর আসতে পারে। ব্যবসায় ভালো লাভের সুযোগ রয়েছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। যাঁরা বিয়ের জন্য উপযুক্ত সম্বন্ধের অপেক্ষায় রয়েছেন, তাঁদের কাছে নতুন প্রস্তাব আসতে পারে। দীর্ঘদিনের বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দূরত্ব কমতে পারে। তবে মায়ের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের দায়িত্ব পালনে সময় দিতে হতে পারে।

ধনু রাশির আজকের রাশিফল

আজ চাঁদের গোচর ধনু রাশিতে হওয়ায় এই রাশির জাতকদের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে। বহুজাতিক সংস্থা বা নামী প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসার প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে। তবে ভাই-বোনের সঙ্গে সম্পত্তি বা অর্থ সংক্রান্ত বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। বন্ধুর পরামর্শে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন। ডায়াবিটিস, সর্দি-কাশি বা শারীরিক অস্বস্তি থাকলে যত্ন নিন।

মকর রাশির আজকের রাশিফল

মকর রাশির জাতকদের জন্য আজ আর্থিক পরিস্থিতি বেশ ইতিবাচক থাকতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও প্রাপ্তি হাতে আসতে পারে। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। তবে আত্মীয়দের সঙ্গে বিবাদ বা শত্রুতার কারণে কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে। বাবার সঙ্গে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলুন এবং পারিবারিক বিষয়ে ধৈর্য বজায় রাখুন।

কুম্ভ রাশির আজকের রাশিফল

আজ কুম্ভ রাশির জাতকদের কথাবার্তায় বিশেষ সংযম রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে পরিস্থিতি সামলে ওঠার ক্ষমতা আপনার রয়েছে। ঘনিষ্ঠ কোনও বন্ধুর সাহায্যে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি আপনাকে স্বস্তি দেবে। তবে দীর্ঘদিনের শারীরিক সমস্যা, হাড়ের ব্যথা বা পায়ের সমস্যায় ভোগান্তি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন।

মীন রাশির আজকের রাশিফল

মীন রাশির জাতকদের আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধায় পড়তে হতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভাই বা ভ্রাতৃস্থানীয় কারও কাছ থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসায় আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে যেতে পারে। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে প্রত্যাশিত সম্মান না পাওয়ায় মন খারাপ হতে পারে। হতাশ না হয়ে নিজের কাজে মনোযোগ দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর