মহাদেবের আশির্বাদে সোনার দামে বিরাট পতন, কতটা সস্তা হল হলুদ ধাতু?

১৬ জুলাই থেকে ২২ জুলাই মাত্র ৭ দিনে কলকাতায় সোনার দাম কমেছে ১০ গ্রাম পিছু প্রায় ১০০০ টাকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবের আশির্বাদে সোনার দামে বিরাট পতন, এক ধাক্কায় সস্তা হল হলুদ ধাতু। গত কয়েক মাস ধরেই আকাশছোঁয়া সোনালি ধাতুর দাম। গত কয়েক মাসে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। সোনার দাম আকাশছোঁয়া হলেও তা বরাবরই প্রিয় আমজনতার। তাই আপনার যদি সোনার কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই জেনে নিন আজ কততে পৌঁছল সোনালি ধাতুর দাম।

মহাদেবের আশির্বাদে সোনার দামে বিরাট পতন, কতটা সস্তা হল হলুদ ধাতু?

জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৪৭০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৭ হাজার ৭৭৯ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৭৩ হাজার ৯৬০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৪৮৯ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৬ হাজার ৭৭৯ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৭ হাজার ৩৯৬ টাকা।

মহাদেবের আশির্বাদে সোনার দামে বিরাট পতন, কতটা সস্তা হল হলুদ ধাতু?

গত ১৭ জুলাই অর্থাৎ মাত্র ৭ দিন আগে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৬৮ হাজার ৭৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭৫ হাজার টাকা। অর্থাৎ ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৬ হাজার ৮৭৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭ হাজার ৫০০ টাকা। অর্থাৎ আজ সেই তুলনায় দাম কমেছে অনেকটাই সোনার মূল্যবৃদ্ধির ঊর্দ্ধমুখী পারদে এই সামান্য দাম কমাও যেন কিছুটা স্বস্তির মধ্যবিত্তের কাছে।

মহাদেবের আশির্বাদে সোনার দামে বিরাট পতন, কতটা সস্তা হল হলুদ ধাতু?

মহাদেবের আশির্বাদে সোনার দামে বিরাট পতন, কতটা সস্তা হল হলুদ ধাতু?

উল্লেখ্য, ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত টানা সোনার দাম বেড়েছিল কলকাতায়। এরপর ৮ জুলাই কলকাতার দোকানগুলিতে সোনার দাম অপরিবর্তিত ছিল। তারপর ৯ জুলাই থেকে অবশেষে শহরে দাম কমতে শুরু করে সোনার। এর পর সর্বোচ্চ দাম পৌঁছে যায় ১৬ই জুলাই। এখন অর্থাৎ ১৬ জুলাই থেকে ২২ জুলাই মাত্র ৭ দিনে সোনার দাম কমেছে ১০ গ্রাম পিছু প্রায় ১০০০ টাকা। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবের আশির্বাদে সোনার দামে বিরাট পতন হল বলছে বাঙালি।

সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়।

২২ জুলাই, ২০২৪ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৮৯৪৫০ টাকা। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম ৮৯৫৫০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর