Prayagraj Incident: উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন, মানবধিকার কমিশনকে চিঠি তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন। প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে। প্রয়াগরাজের থরবই থানার অন্তর্গত খেবরাজপুরে ঘটনাটি ঘটেছে।গত শনিবার এই ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয় তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি। মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে জাতীয় মানধিকার কমিশনকে চিঠি দিল তৃণমূল।

আরও পড়ুনঃ Amit Shah: বঙ্গ সফরের আগে প্রস্তুতি অমিতের, খতিয়ে দেখছেন একাধিক ঘটনাবলি

রবিবার তৃণমূলের তরফে দিল্লি থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দেন দোলা সেন, মমতা বালা ঠাকুর, সাকেত গোখলে এবং জ্যোৎস্না মান্ডিরা। উত্তরপ্রদেশ থেকেই যোগ দেন ললিতেশ ত্রিপাঠী। সকলেই পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরিবারের অন্য সদস্য সুনীল যাদব ঘটনাস্থলে ছিল না। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর সঙ্গেই দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল।

WhatsApp Image 2022 04 24 at 1.47.46 PM

শুরু থেকে উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। সিবিআই তদন্তের দাবীতে সরব হন তাঁরা। একই দাবি ছিল পরিবারের একমাত্র সদস্যের। অভিযোগ, তাঁর বোন এবং স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন 

উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন 
উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

চিঠিতে তৃণমূলের তরফে জানানো হয়েছে, সুনীল যাদব ধর্ষণের কথা উল্লেখ্য করলেও পুলিশের তরফে সেই ঘটনার কোনও উল্লেখ্য নেই। এমনকি পুলিশ সুপারকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছে তৃণমূল। গত কয়েকমাসে একের পর এক ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা ইস্যুতে সরবগ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

WhatsApp Image 2022 04 26 at 2.57.49 PM WhatsApp Image 2022 04 26 at 2.57.48 PM 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন