গননার দিন সকালে বিজেপি রটাবে জিতে গেছে… কি করতে হবে? কর্মীদের টিপস মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গননার দিন সকালে বিজেপি রটাবে জিতে গেছে… কি করতে হবে? কর্মীদের টিপস দিলেন দলনেত্রী। ৮ দফার ভোট শেষে এবার ভোট গননায় লক্ষ্য রাখতে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই ভোট অষ্টমী পেরোতেই তারপর দিন অর্থাৎ আজ সকল প্রার্থী- এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল ঠিক ছিল ভোট গণনার আগের দিন দুপুরে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন তিনি। কিন্তু একদিন এগিয়ে আজই সেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ১৫৭ টি আসন পেয়ে সরকার গড়বে বিজেপি, কিভাবে? অঙ্ক বোঝালেন বিজেপি নেতা।

তৃণমূলের বক্তব্য, গোটা নির্বাচন জুড়ে বিজেপিকে সাহায্য করেছে নির্বাচন কমিশন, শেষ মুহুর্তে যেনো আর কোন ব্যাঘাত ঘটাতে না পারে, সেই লক্ষ্যেই রণনীতি বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২রা মে ভোট গননার দিন কি কি ঘটবে তার ভবিষ্যৎবাণী করলেন মমতা। দলের নেতা কর্মীদের বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ভোর ৫টার মধ্যেই পৌঁছে যেতে হবে গণনা কেন্দ্রে। অন্য কারও কাছ থেকে খাওয়ার খাবেন না। সাথে ড্রাই ফুড রাখতে হবে।

গননার দিন সকালে বিজেপি রটাবে জিতে গেছে… কি করতে হবে? মমতার কথায়, বিজেপি সাত সকালেই রটিয়ে দেবে ওরা জিতছে। তাই হতাশ হয়ে গণনা কেন্দ্র ছাড়বেন না। শেষ পর্যন্ত বসে থাকবেন। শেষে আমরাই জিতব। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সকালের দিকে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের ফলাফলে বিজেপি এগিয়ে থাকতে পারে। সেটা নিয়েই ওরা গণনা কেন্দ্রে গেল গেল রব তুলবে। তাই হতাশ হয়ে নিজের যায়গা ছাড়বেন না। লড়াইতে শেষ পর্যন্ত আমাদের জয় নিশ্চিত।

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী তিনি। এবার বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত